Hanuman Chalisa Chaupai 14 Meaning in Bengali
The Hanuman Chalisa is a significant part of the Shri Hanuman Chalisa tradition.
Hanuman Chalisa Chaupai 14 in Bengali with Meaning & Analysis
সনকাদিক ব্রহ্মাদি মুনীসা।
নারদ সারদ সহিত অহীসা॥
সারানুবাদ : শ্রীহনুমানজীর যশোগানের ক্রমে (চৌপাঈ ১২-১৩) সনকাদি, ব্রহ্মা ইত্যাদি দেবতা সকল, শ্রেষ্ঠ মুনিগণ, দেবর্ষি নারদ, শেষনাগ ও দেবী সরস্বতী — সকলেই আপনার যশোগান করেন।
ব্যাখ্যা : প্রভু শ্রীরাম ভাই লক্ষ্মণের প্রাণ ফিরে পাওয়ায় (শ্রীহনুমানজীর পরাক্রমের ফলস্বরূপ সঞ্জীবনী বুটির প্রভাবে) কৃতজ্ঞতার আবেগে শ্রীহনুমানজীর মহিমা বর্ণনায় আগে বলছেন যে, সনকাদি ঋষিগণ, ব্রহ্মা ইত্যাদি দেবতারা, শ্রেষ্ঠ মুনিগণ, দেবর্ষি নারদ, শেষনাগ এবং দেবী সরস্বতীও সঙ্কটমোচনের পরাক্রম, বুদ্ধি, জ্ঞান, নিরহঙ্কার ও সরলতার ব্যাখ্যান শেষ করে উঠতে পারবেন না। বস্তুত একাদশ রুদ্র অবতার শ্রীহনুমানজীর মহিমা বর্ণনা করা, ভগবান শংকরের মহিমা বর্ণনা করার মতো এক অসম্ভব কার্য।