BhaktiVed

Hanuman Chalisa Chaupai 16 Meaning in Bengali

Chalisa2023-10-25

Devotees organize Shree Hanuman Chalisa Satsangs to collectively chant this sacred hymn.

Hanuman Chalisa Chaupai 16 in Bengali with Meaning & Analysis

তুম উপকার সুগ্রীবহিঁ কীন্হা।
রাম মিলায় রাজ পদ দীন্হা॥

সারানুবাদঃ আপনি বানররাজ সুগ্রীবকে অনুগ্রহ করলেন। ফলে প্রভু শ্রীরামের সাথে মিলন হলো এবং তাঁকে রাজ সিংহাসন পাইয়ে দিলেন।

ব্যাখ্যা : শ্রীহনুমানজীর শিক্ষাগুরু আদিত্যদেব অর্থাৎ সূর্যদেব। শিক্ষান্তে শ্রীহনুমানজীকে সূর্যদেব মার্গদর্শন করিয়ে অনেক কথার মধ্যে একথাও বললেন যে, “হে প্রিয় হনুমান, তোমার শিক্ষা শেষ হয়েছে। আমি চাইব, তুমি কিষ্কিন্ধার যুবরাজ সুগ্রীবকে সবরকমের অনুগ্রহ প্রদর্শন করবে এবং তার ইচ্ছাকে সম্মান করবে।” সূর্যদেবের মানসপুত্র ও আশীর্বাদধন্য হলেন কিষ্কিন্ধার মহাবলী বানররাজ বালীর ভাই যুবরাজ সুগ্রীব।

শিক্ষান্তে শ্রীহনুমানজী যুবরাজ পদে অধিষ্ঠিত হলেও (শ্রীহনুমানজীর ইচ্ছার বিরুদ্ধে সুমেরু পর্বতের যে অংশের রাজা ছিলেন পিতা কেশরী, সেই রাজ্যের যুবরাজ করে দিলেন। মাতা অঞ্জনার ইচ্ছাও তাই ছিল) পিতা ও মাতাকে বুঝিয়ে মহাবলশালী বালীর রাজদরবারে সুগ্রীবের সাথে অবস্থান করেছিলেন।

পরে ঘটনা পরম্পরায় যখন ভ্রাতা বালী সুগ্রীবকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন এবং তাঁকে মারবার জন্য বদ্ধপরিকর হলেন, তখন সুগ্রীব ও তার অনুচরদের সাথে শ্রীহনুমানজী প্রথমে মহাঋষি মাতঙ্গের আশ্রমে ও পরে ঋষি মাতঙ্গের পরামর্শে ঋষ্যমুক পর্বতের শীর্ষে বাস করতে লাগলেন। যুবরাজ সুগ্রীবের উপর শ্রীহনুমানজীর অনুগ্রহ এক দৃষ্টান্তস্বরূপ। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য:

(এক) যুবরাজ সুগ্রীবের ঘোর বিপদের দিনে শ্রীহনুমানজী তাঁর সঙ্গই শুধু দেননি, তাকে একজন সদ্গুরু বা সন্ত যেমন সদা উপকারের জন্য তৎপর থাকেন, তেমনই তাঁর মার্গদর্শন করিয়েছেন।

(দুই) মহাবলশালী বালী যখন যুবরাজ সুগ্রীবের স্ত্রী রুমাকে আটকে রেখে সুগ্রীবের প্রাণনাশের চেষ্টায় চতুর্দিকে তার খোঁজ করছেন, তখন শ্রীহনুমানজী তাঁকে রক্ষার উপায় বার করার জন্য সচেষ্ট হয়ে তাঁকে মহাঋষি মাতঙ্গের আশ্রমে আনলেন। শ্রীহনুমানজী জানতেন যে ঋষিবরের অভিশাপে মহাবলী বালী তাঁর আশ্রমে পদার্পণ করলে তার তৎক্ষণাৎ মৃত্যু হবে।

(তিন) সদা মৃত্যুভয়ে ভীত সুগ্রীবকে তিনি তাঁর নিজের বল ও শৌর্যের কাহিনী শুনিয়ে সদা আশ্বস্ত করতেন।

(চার) পরব্রহ্ম ভগবান রামের সঙ্গে শ্রীসুগ্রীবের তিনি শুধু মৈত্রীই করাননি, তাঁদের এই দিব্য-ঐক্য অনেক অঘটন ঘটিয়েছিলো, যা কিনা ভগবান শ্রীরামের স্বাভাবিক কৃপাস্বরূপ। মহাবলশালী বালী নিহত হলেন এবং শ্রীসুগ্রীব কিষ্কিন্ধার সিংহাসনে আরোহণ করলেন।

স্বয়ং ঈশ্বর সাথে থাকলে আর আপনার কি চাই? এক প্রকৃত সদ্গুরুই সাধককে পরব্রহ্মের সাথে মেলাতে পারেন এবং সনাতন অদ্বৈতের অনুভব করাতে পারেন। শ্রীসুগ্রীব প্রভুর কৃপায় মৃত্যুভয় রহিত হলেন এবং তিনি আন্তরিক শান্তি ও অচল প্রতিষ্ঠা লাভ করলেন।

ఇవి కూడా చదవండి

Chalisa – చాలీసాచాలీసాలు, హిందూ ధర్మప్రకారం మూడుతల్లుగా రూపొందించే దివ్యాత్మ ప్రార్థనా స్తోత్రాలు, ఆధ్యాత్మిక చర్యలులో ప్రముఖ స్థానం ధరించుకొనుచున్నాయి. ఈ స్వర్గీయ రచనలు, కవిత్వ సౌందర్యం మరియు ఆళ్…హనుమాన్ చాలీసా | Hanuman Chalisa Lyrics“శ్రీ హనుమాన్ చాలీసా ” అనగా హనుమంతుని నలుబది: నలభై చౌపాయిలలో శ్రీ హనుమంతుని కీర్తిని వివరించు స్తోత్రము. దీనిని గోస్వామి తులసీదాసు అవధీ (హిందీ) భాషలో రచించారు. ప్రతి జీవియు లోకమున …Hanuman Chalisa In Telugu – హనుమాన్ చాలీసాగోస్వామి తులసీదాసు అవధీ (హిందీ) భాషలో రచించిన హనుమాన్ చాలీసా ను మనం ఎక్కువగా వింటూ ఉంటాము. సుందరదాసు శ్రీ ఎం.ఎస్. రామారావు గారు 1972–74 మధ్య మనందరి కోసం తెలుగులో రచించిన హనుమాన్ చా…Hanuman Chalisa Pdf, Shri Hanuman Chalisa Lyrics, Jai Hanuman Chalisa Meaning in EnglishPerhaps the most powerful meditation or the most popular hymn in the land of India is the Hanuman Chalisa. Breaking all barriers of diversity, everyone in India can either recite t…Hanuman Chalisa Chaupai 1 Meaning in EnglishThe Hanuman Chalisa is a revered devotional hymn dedicated to Lord Hanuman. Hanuman Chalisa Chaupai 1 in English with Meaning & Analysis Hanuman Chalisa Chaupai 1 Why Monkey as God…Hanuman Chalisa Chaupai 2 Meaning in EnglishDevotees around the world recite the Hanuman Chalisa Lyrics with deep reverence. Hanuman Chalisa Chaupai 2 in English with Meaning & Analysis Hanuman Chalisa Chaupai 2 Son of Wind …