BhaktiVed

Hanuman Chalisa Chaupai 19 Meaning in Bengali

Chalisa2023-10-25

The Hanuman Chalisa tells the tale of Hanuman’s devotion and unwavering loyalty to Lord Rama.

Hanuman Chalisa Chaupai 19 in Bengali with Meaning & Analysis

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহীঁ।
জলধি লাঁঘি গয়ে অচরজ নাহীঁ॥

সারানুবাদ : প্রভু শ্রীরামের আংটি মুখে রেখে সমুদ্র লঙ্ঘন করে যাওয়ার মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই।

ব্যাখ্যা : গোস্বামী তুলসীদাসজী এই চৌপাঈতে প্রভু শ্রীরামের দেওয়া আংটিকে তাঁর কৃপার প্রতীক হিসাবে দেখিয়েছেন। আমাদের দেশে এমনকি পাশ্চাত্য দেশের লোকাচারের পরম্পরায় ‘সগাই’ বা বাগদানে এই আংটির এক বিশেষ ভূমিকা আছে। যুবক ও যুবতীর সমস্ত জীবনে এই আংটি এক অটুট সম্বন্ধের চিহ্নরূপে সদা বিরাজ করে।

সেইরকম আত্মতত্ত্ব ও পরমাত্মতত্ত্বের মধ্যেও এক অটুট সম্বন্ধ আছে যা ঈশ্বরের কৃপায় ‘প্রভুমুদ্রিকা’ জীবাত্মার পরমাত্মার সাথে মিলনের পথকে সহজ করে। ভক্তের অনুভূতিতে যখন এই বিষয় দৃঢ় হয়, তখন তার কৃপাপ্রাপ্তির বিশ্বাস তাকে নিরন্তর সংসাররূপ সাগর অতিক্রম করার প্রেরণা যোগায়। গোস্বামীজী শ্রীহনুমানজীর প্রসঙ্গে বলছেন যে, প্রভুকৃপাস্বরূপ মুদ্রিকা যখন তাঁর সহায় তখন তিনি যে দুস্তর সাগর হেলায় লাফ দিয়ে অতিক্রম করবেন এতে আর আশ্চর্য হবার কি আছে।

আমরা যদি আধ্যাত্মিক দিক দিয়ে বিচার করি তবে এই সাগরকে ভারত আর লঙ্কার মধ্যেকার সাগর না ভেবে তাকে সংসাররূপ সাগর ভাবতে পারি এবং মহাকবি কালিদাসের ‘রঘুবংশম’-এর মতো বলতে পারি :
‘মারুতিঃ সাগরং তীর্ণঃ সংসারমিব নির্মমঃ’ অর্থাৎ শ্রীহনুমানজী এমন ভাবে সমুদ্রে লাফ দিয়ে পার হলেন যেমন করে মমতারহিত ব্যক্তি সংসার-সাগর হেলায় পার হয়ে যায়।

ঈশ্বরকৃপা ভক্তকে যেমন কর্তব্য বিষয়ে সচেতনতা দেয় তেমনই সংসার মায়াস্বরূপ মমতার ডালপালা বেশি মেলতে দেয় না। সত্যি কথা বলতে কি মানুষকে সংসারে বেঁধে রাখার ক্ষমতা কারোরই নেই। মানুষ নিজেই সাংসারিক মোহমায়াকে কাছে টেনে নিয়ে নানান বন্ধনে বেঁধে যায়। সমস্যার মূল যে ‘আমি’, ‘আমার’ ইত্যাদি স্বরূপ অহংকার, এর থেকে মানুষ যখন অভ্যাস ও বৈরাগ্যযোগে বেরিয়ে আসে, তখন তার সাধনপথ হয় সদা বিঘ্নরহিত ও আনন্দপূর্ণ।

প্রভুকৃপা যাঁর সহায়, তিনি অহংকার রহিত, তাঁকে ভবসাগর সাঁতরে পেরোতে হয় না, তিনি যে মুদ্রায় আসন নিন না কেন, সেই অবস্থায়, সেই নামস্বরূপ ভাবাবিষ্ট অবস্থায় তিনি ভবসাগর লঙ্ঘন করে যান। বহু সাধক, যোগী, ভক্ত এর সাক্ষী আছেন। তাই শ্রীহনুমানজীর মুদ্রিকাস্বরূপ শ্রীরামকৃপা যে তাঁকে সাগর অতি সহজে লঙ্ঘন করাবে এতে আশ্চর্য হবার কিছু নেই।

Also read

Chalisa – చాలీసాచాలీసాలు, హిందూ ధర్మప్రకారం మూడుతల్లుగా రూపొందించే దివ్యాత్మ ప్రార్థనా స్తోత్రాలు, ఆధ్యాత్మిక చర్యలులో ప్రముఖ స్థానం ధరించుకొనుచున్నాయి. ఈ స్వర్గీయ రచనలు, కవిత్వ సౌందర్యం మరియు ఆళ్…హనుమాన్ చాలీసా | Hanuman Chalisa Lyrics“శ్రీ హనుమాన్ చాలీసా ” అనగా హనుమంతుని నలుబది: నలభై చౌపాయిలలో శ్రీ హనుమంతుని కీర్తిని వివరించు స్తోత్రము. దీనిని గోస్వామి తులసీదాసు అవధీ (హిందీ) భాషలో రచించారు. ప్రతి జీవియు లోకమున …Hanuman Chalisa In Telugu – హనుమాన్ చాలీసాగోస్వామి తులసీదాసు అవధీ (హిందీ) భాషలో రచించిన హనుమాన్ చాలీసా ను మనం ఎక్కువగా వింటూ ఉంటాము. సుందరదాసు శ్రీ ఎం.ఎస్. రామారావు గారు 1972–74 మధ్య మనందరి కోసం తెలుగులో రచించిన హనుమాన్ చా…Hanuman Chalisa Pdf, Shri Hanuman Chalisa Lyrics, Jai Hanuman Chalisa Meaning in EnglishPerhaps the most powerful meditation or the most popular hymn in the land of India is the Hanuman Chalisa. Breaking all barriers of diversity, everyone in India can either recite t…Hanuman Chalisa Chaupai 1 Meaning in EnglishThe Hanuman Chalisa is a revered devotional hymn dedicated to Lord Hanuman. Hanuman Chalisa Chaupai 1 in English with Meaning & Analysis Hanuman Chalisa Chaupai 1 Why Monkey as God…Hanuman Chalisa Chaupai 2 Meaning in EnglishDevotees around the world recite the Hanuman Chalisa Lyrics with deep reverence. Hanuman Chalisa Chaupai 2 in English with Meaning & Analysis Hanuman Chalisa Chaupai 2 Son of Wind …