BhaktiVed

Hanuman Chalisa Chaupai 31 Meaning in Bengali

Chalisa2023-10-26

Devotees around the world recite the Hanuman Chalisa in English with deep reverence.

Hanuman Chalisa Chaupai 31 in Bengali with Meaning & Analysis

অষ্ট সিদ্ধি নৌ নিধি কে দাতা।
অস বর দীন জানকী মাতা॥

সারানুবাদ : মাতা জানকীদেবী আপনাকে এইরূপ বর দিয়েছেন যে আপনি ইচ্ছা করলেই অষ্টসিদ্ধি (আট প্রকার সিদ্ধি) এবং নয় প্রকার সম্পদ দান করতে পারেন।

ব্যাখ্যা : একজন যোগসিদ্ধ পুরুষ যিনি কুণ্ডলিনী যোগসাধনার শীর্ষে পৌঁছেছেন, তিনি স্বভাবতই অষ্টসিদ্ধির মালিক হন। এই আট প্রকার সিদ্ধি সাধনার বিভিন্ন স্তরে যোগীর প্রথমে অনুভবে এবং পরে কার্যকারিতার রূপ নেয়। এই আট প্রকার সিদ্ধি যোগীপুরুষ শ্রীহনুমানজী তাঁর যৌবন অবস্থাতেই কঠোর যোগসাধনায় পেয়েছিলেন।

ভগবান শঙ্করের কৃপাতেই এই সিদ্ধিগুলি পাওয়া যায় আর শ্রীহনুমানজী হলেন স্বয়ং রুদ্র অবতার। শ্রীহনুমানজী, প্রভু শ্রীরামের নরলীলায় তাঁর যোগ্য সহায়ক হয়ে, তাঁর সেবাধর্ম পালনের পথে এই সিদ্ধিগুলির প্রয়োগও করেছিলেন। শ্রীহনুমানজীর কাজে লাগা এই যৌগিক শক্তিগুলি এই রকম :
(১) অণিমা — অণুর মতো সূক্ষ্ম হওয়া (মশার মতো রূপে লঙ্কায় প্রবেশ)
(২) মহিমা — বিশাল হওয়া (সুরসার সামনে ও লঙ্কা দহনে)
(৩) গরিমা — অত্যন্ত ভারী হওয়া (ভীম তাঁর লেজ সরাতে পারেননি)
(৪) লঘিমা — অত্যন্ত হালকা হওয়া (সমুদ্র লঙ্ঘন)
(৫) প্রাপ্তি — ইচ্ছামতো যে কোনো স্থানে পৌঁছানো
(৬) প্রাকাম্য — যে কোনো ইচ্ছা পূর্ণ করা
(৭) ঈশিত্ব — সব কিছুর উপর প্রভুত্ব
(৮) বশিত্ব — সকলকে বশ করার ক্ষমতা

Hanuman Chalisa Chaupai 31 Meaning in Bengali 1
Hanuman Chalisa Chaupai 31 Meaning in Bengali 2Hanuman Chalisa Chaupai 31 Meaning in Bengali 3

নয় নিধি
নয় প্রকারের দৈবী সম্পদ আছে। শাস্ত্রকারগণ এই নয় নিধির অনেক রকম অর্থ করেছেন, যার মধ্যে (ক) ভূমি বা সাগরের গভীর থেকে বা গাছপালা থেকে পাওয়া নয় সম্পদ ; (খ) নবধা ভক্তি।

ভূমি, সাগর বা বনস্পতি থেকে পাওয়া নয় নিধি এইরকম : (১) পদ্ম, (২) মহাপদ্ম, (৩) শঙ্খ, (৪) মকর, (৫) কচ্ছপ, (৬) মুকুন্দ (মূল্যবান রত্ন), (৭) কুন্দ (মূল্যবান ধাতু), (৮) নীল (নীলরত্ন), (৯) খর্ব।

নবধা ভক্তি : ভক্তি যাজনের নয়টি অঙ্গ: (১) শ্রবণম্ (২) কীর্তনম্ (৩) স্মরণম্ (৪) পাদসেবনম্ (৫) অর্চনম্ (৬) বন্দনম্ (৭) সখ্যম্ (৮) দাস্যম্ (৯) আত্ম-নিবেদনম্।

সামাজিক দৃষ্টিতে নিচের বিষয়গুলিকেও নয় নিধি রূপে মানা হয়-
(১) ধন (২) সম্পত্তি (৩) রাজ্যসুখ (৪) মান (৫) প্রতিষ্ঠা (৬) সমৃদ্ধি (৭) রত্ন (৮) সুন্দরী এবং প্রিয়তমা পত্নী (৯) প্রেমপূর্ণ পরিবার।

এখানে একটা প্রশ্ন উঠতে পারে এই সিদ্ধি বা নিধি যদি কেবলমাত্র যোগের (তা সে রাজযোগ বা ক্রিয়াযোগ বা অষ্টাঙ্গযোগের পূর্ণতর রূপ হোক) সর্বোত্তম অবস্থার সাধ্য হয়, তাহলে শ্রীহনুমানজী শুধু কি ঋষি, যোগীদেরই এই শক্তি দান করতে পারেন, অন্য কাউকেই নয়? মাতা জানকী শ্রীহনুমানজীকে বর দিয়েছিলেন যে, এই শক্তি তিনি যাকে উপযুক্ত মনে করবেন তাকেই দান করতে পারবেন।

বিভিন্ন সাধনপথের প্রায় সবাই শ্রীহনুমানজীর কৃপাপ্রত্যাশী। শ্রীহনুমানজী তাঁর ভক্তদের সাধনপথের উত্তরণের অবস্থা অনুযায়ী এবং সাধকের মানসিক আকাঙ্ক্ষা অনুসারে এই শক্তির উপযোগ করেন। যেমন, যোগবিদ্যার গ্রন্থসমূহের মতে আধ্যাত্মিক ক্ষেত্রে সিদ্ধ মহাপুরুষদের মধ্যে এমন কিছু লক্ষণ যুক্ত হয় যা অন্য সাধনায় খুব একটা লক্ষ্য করা যায় না, যার গণনা অষ্টসিদ্ধির মধ্যে পড়ে।

আবার অন্য সাধন পথে এমন কিছু নিধির লক্ষণ আমরা সাধক/সাধকের পরিবারের মধ্যে দেখি যার সংক্ষিপ্ত পরিচয় আমাদের করিয়েছেন বিদ্বান কবি ভর্তৃহরি তাঁর রচনা ‘নীতিশতক’-এ। রাজা ভর্তৃহরি পরবর্তী জীবনে বৈরাগ্যের পথ অবলম্বন করেছিলেন।

তিনি লিখছেন (নিধিগুলি এইরকম) :-

  • চরিত্রবান সন্তান,
  • প্রিয়তমা পত্নী,
  • স্নেহপূর্ণ মিত্র,
  • প্রসন্নমুখ স্থির বৈভব,
  • বিদ্যার তেজোদীপ্ত চেহারা।

এই রকম নিধি শ্রীহরি সন্তুষ্ট হয়ে তাঁর ভক্তের সাংসারিক কষ্ট দূর করার জন্য দান করেন। এইবার আসুন আমরা এই চৌপাঈটিকে একটু অন্যভাবে বুঝি।

অষ্টসিদ্ধি আর নয় নিধির দাতা কে হতে পারেন? কে আবার — প্রভু শ্রীরাম। শ্রীরাম শ্রীহনুমানজীকে বর দিলেন যে, “হে প্রিয় হনুমান, তোমার সেবা, অনুগ্রহ, সঙ্কটহরণের সর্বদা প্রয়াসের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার এই প্রসন্ন মন তোমাকে তাই বর দিচ্ছে যে দেবী জানকী তোমার মাতা হউন।” — ‘অস বর দীন জানকী মাতা’।

ব্যস, আবার কি! সীতাজী মাতা হলে, স্বাভাবিকভাবেই প্রভু শ্রীরাম পিতা হলেন। আর তার সাথে সাথেই প্রভুর বস্তু, সিদ্ধি, নিধি, ইত্যাদি সব শ্রীহনুমানজীর হয়ে গেলো। শ্রীহনুমানজী তাঁর সিদ্ধির উপযোগ সর্বদা রামভক্তদের প্রেরণা, মার্গদর্শন, শক্তি, ধৈর্য এবং শ্রেয়ের জন্যই করেন। যে বিরাট রামকাজের দায়িত্ব নিয়ে তিনি এসেছেন, এতো তারই অঙ্গ।

Also read

Chalisa – చాలీసాచాలీసాలు, హిందూ ధర్మప్రకారం మూడుతల్లుగా రూపొందించే దివ్యాత్మ ప్రార్థనా స్తోత్రాలు, ఆధ్యాత్మిక చర్యలులో ప్రముఖ స్థానం ధరించుకొనుచున్నాయి. ఈ స్వర్గీయ రచనలు, కవిత్వ సౌందర్యం మరియు ఆళ్…హనుమాన్ చాలీసా | Hanuman Chalisa Lyrics“శ్రీ హనుమాన్ చాలీసా ” అనగా హనుమంతుని నలుబది: నలభై చౌపాయిలలో శ్రీ హనుమంతుని కీర్తిని వివరించు స్తోత్రము. దీనిని గోస్వామి తులసీదాసు అవధీ (హిందీ) భాషలో రచించారు. ప్రతి జీవియు లోకమున …Hanuman Chalisa In Telugu – హనుమాన్ చాలీసాగోస్వామి తులసీదాసు అవధీ (హిందీ) భాషలో రచించిన హనుమాన్ చాలీసా ను మనం ఎక్కువగా వింటూ ఉంటాము. సుందరదాసు శ్రీ ఎం.ఎస్. రామారావు గారు 1972–74 మధ్య మనందరి కోసం తెలుగులో రచించిన హనుమాన్ చా…Hanuman Chalisa Pdf, Shri Hanuman Chalisa Lyrics, Jai Hanuman Chalisa Meaning in EnglishPerhaps the most powerful meditation or the most popular hymn in the land of India is the Hanuman Chalisa. Breaking all barriers of diversity, everyone in India can either recite t…Hanuman Chalisa Chaupai 1 Meaning in EnglishThe Hanuman Chalisa is a revered devotional hymn dedicated to Lord Hanuman. Hanuman Chalisa Chaupai 1 in English with Meaning & Analysis Hanuman Chalisa Chaupai 1 Why Monkey as God…Hanuman Chalisa Chaupai 2 Meaning in EnglishDevotees around the world recite the Hanuman Chalisa Lyrics with deep reverence. Hanuman Chalisa Chaupai 2 in English with Meaning & Analysis Hanuman Chalisa Chaupai 2 Son of Wind …