BhaktiVed

Hanuman Chalisa Chaupai 39 Meaning in Bengali

Chalisa2023-10-27

Hanuman Chalisa Pdf is a timeless prayer that inspires unwavering faith in Lord Hanuman.

Hanuman Chalisa Chaupai 39 in Bengali with Meaning & Analysis

জো য়হ পঢ়ৈ হনুমান চালীসা।
হোয় সিদ্ধি সাখী গৌরীসা॥

সারানুবাদ : যে এই হনুমান চালীসার পাঠ করবে, সে-ই সিদ্ধিপ্রাপ্ত হবে। ভগবান শংকর এর সাক্ষী।

ব্যাখ্যা : হনুমান চালীসা পাঠের মহিমা বর্ণনার ক্রমে আগের চৌপাঈ (৩৮নং) এর পর গোস্বামীজী দৃঢ়তার সঙ্গে আবার স্মরণ করাচ্ছেন-

(১) শ্রীহনুমান চালীসার পাঠ দ্বারা আমরা শ্রীহনুমানজীকে তাঁর কীর্তি, গুণ আর বলের স্মরণ করাই (যা তিনি ঋষি ভৃগু ও ঋষি অঙ্গিরার বংশধর মুনিদের দেওয়া অভিশাপে বাল্যাবস্থায় ভুলে গিয়েছিলেন)। যার ফলে শ্রীহনুমানজী তাঁর নিজের স্বরূপ প্রাপ্ত হন, তাঁর পরাক্রম ফিরে আসে এবং আমাদেরও কার্য সিদ্ধ হয়।

  • শ্রীহনুমানজীর কৃপায় সর্বসিদ্ধি প্রাপ্ত হওয়া যায়, যেমন-
  • লৌকিক সিদ্ধি,
  • ভক্তিমার্গের সিদ্ধি,
  • বৈরাগ্য সিদ্ধি,
  • জ্ঞান সিদ্ধি ইত্যাদি।

গোস্বামীজী বলছেন, ‘পুরুষার্থ’ করার পরও যার সফলতা আসে না এবং জীবনে চারদিক থেকে নিরাশা চেপে বসে, তিনিও যদি শ্রীহনুমান চালীসা পাঠ করেন, তবে তাঁর মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। প্রশ্ন উঠতে পারে ভাগ্যের লেখা কি শ্রীহনুমানজী পরিবর্তন করতে পারেন ? অবশ্যই পারেন কারণ ত্রিপুরারি ভগবান শিব ‘আগামী’কে পরিবর্তন করার ক্ষমতা রাখেন আর শ্রীহনুমানজী তো তাঁরই অবতার। সবচেয়ে বড় কথা ত্রিপুরারি নিজে এর সাক্ষী হয়ে অবস্থান করছেন। মানব, এখন কোন সিদ্ধির কামনা করবেন সেটা তাঁর নিজের বিষয়।

ఇవి కూడా చదవండి

Chalisa – చాలీసాచాలీసాలు, హిందూ ధర్మప్రకారం మూడుతల్లుగా రూపొందించే దివ్యాత్మ ప్రార్థనా స్తోత్రాలు, ఆధ్యాత్మిక చర్యలులో ప్రముఖ స్థానం ధరించుకొనుచున్నాయి. ఈ స్వర్గీయ రచనలు, కవిత్వ సౌందర్యం మరియు ఆళ్…హనుమాన్ చాలీసా | Hanuman Chalisa Lyrics“శ్రీ హనుమాన్ చాలీసా ” అనగా హనుమంతుని నలుబది: నలభై చౌపాయిలలో శ్రీ హనుమంతుని కీర్తిని వివరించు స్తోత్రము. దీనిని గోస్వామి తులసీదాసు అవధీ (హిందీ) భాషలో రచించారు. ప్రతి జీవియు లోకమున …Hanuman Chalisa In Telugu – హనుమాన్ చాలీసాగోస్వామి తులసీదాసు అవధీ (హిందీ) భాషలో రచించిన హనుమాన్ చాలీసా ను మనం ఎక్కువగా వింటూ ఉంటాము. సుందరదాసు శ్రీ ఎం.ఎస్. రామారావు గారు 1972–74 మధ్య మనందరి కోసం తెలుగులో రచించిన హనుమాన్ చా…Hanuman Chalisa Pdf, Shri Hanuman Chalisa Lyrics, Jai Hanuman Chalisa Meaning in EnglishPerhaps the most powerful meditation or the most popular hymn in the land of India is the Hanuman Chalisa. Breaking all barriers of diversity, everyone in India can either recite t…Hanuman Chalisa Chaupai 1 Meaning in EnglishThe Hanuman Chalisa is a revered devotional hymn dedicated to Lord Hanuman. Hanuman Chalisa Chaupai 1 in English with Meaning & Analysis Hanuman Chalisa Chaupai 1 Why Monkey as God…Hanuman Chalisa Chaupai 2 Meaning in EnglishDevotees around the world recite the Hanuman Chalisa Lyrics with deep reverence. Hanuman Chalisa Chaupai 2 in English with Meaning & Analysis Hanuman Chalisa Chaupai 2 Son of Wind …