Hanuman Chalisa Chaupai 24 Meaning in Bengali

Hanuman Chalisa Chaupai 24 Meaning in Bengali

The Hanuman Chalisa Lyrics in English is a symbol of devotion and faith in Lord Hanuman’s grace.

Hanuman Chalisa Chaupai 24 in Bengali with Meaning & Analysis

ভূত পিশাচ নিকট নহিঁ আবৈ।
মহাবীর জব নাম সুনাবৈ॥

সারানুবাদ : শ্রীহনুমানজীর নাম উচ্চারণ করলে, ভূত, পিশাচ ইত্যাদি সামনে আসতে পারে না।

ব্যাখ্যা : আমরা জানি যে, এই মর্ত্যলোকে ত্রিতাপ জ্বালায় আমরা সবাই কম-বেশি ভুগছি। এই ত্রিতাপ অর্থাৎ আধিদৈবিক, আধিভৌতিক এবং আধ্যাছ্মিক বিষয়ক্তলি থেকে নিরস্তর বাধা-বিপত্তির আমরা সর্বদাই মুখোমুখি হচ্ছি। এই চৌপাঈ ও পরের দুটি চৌপাঈ (অর্থাৎ ২৫ ও ২৬) আমাদের দেখিয়ে দিচ্ছে যে, কিভাবে আমরা এই বিপত্তিগুলি থেকে সহজে নিস্তার পেতে পারি।

প্রথমে দেখা যাক এই ভূত, পিশাচ আদি নামক বস্তুগুলি কি। এরা বস্তুতঃ বায়ুমণ্ডলে দিশাহীন বিচরণকারী কিছু দেহরহিত (সূক্ষ্মদেহ) চেতনা যারা নিজেদের প্রবল কামনা বাসনার তাড়নায় তাড়িত হয়ে তা পূর্তির উদ্দেশে অন্য স্থূলদেহের সন্ধানে ঘুরে বেড়ায়। এদের লক্ষ্য থাকে দুর্বল, অশুচি ও তামসিক বৃত্তির আধিক্য সম্বলিত মনুষ্য দেহ। দেহ রহিত এই চেতনার মনুষ্য দেহে উপস্থিতি, সেই ব্যক্তির রাজসিক বৃত্তিকে সহজেই তমোভাবাপন্ন করে দেয় এবং যতটুকু সাত্ত্বিকভাব আছে, তাকেও ক্রমে তামসিক করে দেয়।

শক্তি অতিদ্রুত দেহ ছেড়ে পালাতে চায়। এর মুখ্য কারণ দুটি :-

  • শ্রীহনুমানজী নিজে বায়ুপুত্র হবার ফলে বায়ুমণ্ডলে বিচরণকারী এই তামসিক শক্তির উপর সহজেই লাগাম লাগাতে পারেন কেন না এই শক্তির চরিত্র ও তার মুক্তির উপায় তাঁর সহজেই জানা হয়ে যায়।
  • মনোবিজ্ঞনীীদের এই মত যে, শ্রীহনুমানজীর উপাসকদের মধ্যে ক্রমে ক্রনে শ্রীহনুমানজীর কিছু কিছু গুণের প্রভাব দেখা যায় যা তাদের শারীরিক,

মানসিক, বোদ্ধিক এবং আধ্যাদ্মিক ভাবকে দৃঢ় করে। ফলে ভূত, পিশাচ ইত্যাদি যারা তামসিক ভাবের হয়, তারা উপাসকের কাছে ঘেঁষতে পারে না। এছাড়াও ঢাঁর উপাসকরা ঢাঁর উপাসনার কারণে সাত্তৃকতার পথে চলতে থাকে। ফলে তামসিক বৃত্তির অধিকারী ভূত, পিশাচ ইত্যাদি তার ধারে কাছে ঘেঁষতে পারে না। যদি কারোর অজান্তে শ্রীহনুমানজীর নাম করার আগে ঢুকেও থাকে, তাহলে ঢাঁর নাম-জপ অস্তঃকরণে করতে থাকলে তা শীঘ্রই দেহ ছেড়ে পালিয়ে যায়।

আমার নিজের দেখা বেশ কয়েকটি ঘটনা এই সাক্ষ্য দেয় যে, অজান্তে ঢুকে যাওয়া এই তামসিক সূক্ম্মদেহ (যাকে ভূত, পিশাচ ইত্যাদি অনেক নামে ডাকা হয়) শ্রীহনুমানজীর নাম নিরন্তর জপ করায় দ্রুত ছেড়ে পালিয়ে গেছে এবং সেই সব ব্যক্তিরা সবইই এখন স্বাভাবিক সুস্থ ও সাত্ত্বিকভাবে সমৃদ্ধ।

আমরা যদি এই চৌপাঈয়ের আধ্যাগ্মিক দিক দিয়ে বিচার করি তবে দেখা যাবে যে, মানুষের ‘অহংকারে’র চেয়ে ভয়ংকর কোনো ভূত এবং ‘ক্রোধে’র চেয়ে বিনাশকারী কোনো পিশাচ হতে পারে না। শ্রীহনুমানজী স্বয়ং বল-বুদ্ধি-বিক্রমের নিধান হওয়া সত্ত্তেও অত্যন্ত বিনম্র, তাই তাঁর নাম ওুনলে কোন অতিবড় অহংকারী ও ক্রোধিত ব্যক্তি তাদের নিজেদের আচরণের জন্য লজ্জিত বোধ না করবেন ?

লঙ্কাপতি রাবণের সভায় শ্রীহনুমানজীকে ঘোর অপমান করা হলেও এবং তাঁর ক্রোধ উৎপাদনের সব রকমের চেষ্টা করা সত্ত্রেও তিনি ছিলেন শান্ত এবং তাঁর অবিচলিত নিঃশঙ্ক রূপ দেখে সমস্ত সভা হতচচকিত হয়ে গিয়েছিল। আর তাই ছোট ছোট বিপরীত পরিস্থিতিতে নিজেদের ক্রেনধী ও অহংকারী হতে দেখলে আমাদের কার না লজ্জা লাগবে ?

এই চোপাঈ-এর আর একটি দৃষ্টিভঙ্গির দিকেও আমরা নজর দিতে পারি। यদি ভূত বলতে আমরা অতীত বুঝি এবং পিশাচ বলতে অতীতের করা তামসিক ও নিন্দনীয় কাজ বুঝি, তাহলে একথাও সত্য যে, সেই সমস্ত নিন্দনীয় অতীত কর্ম আমাদের সবসময় আধ্যাছিক পথে মনঃসংযোগ ঘটানোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু শ্রীহনুমানজীর নাম জপ সেই দুর্বলতাকে সাধনার পথে কাছে আসতে দেয় না এবং তাকে বিচলিত করে না।

Hanuman Chalisa Chaupai 23 Meaning in Bengali

Hanuman Chalisa Chaupai 23 Meaning in Bengali

Devotees believe that the Shri Hanuman Chalisa has the power to fulfill sincere prayers.

Hanuman Chalisa Chaupai 23 in Bengali with Meaning & Analysis

আপন তেজ সম্হারো আপে।
তীনোঁ লোক হাঁক তেঁ কাঁটৈ।

সারানুবাদঃ আপনার তেজ একমাত্র আপনিই সম্বরণ করতে পারেন। আপনার হুক্কারে ত্রিভুবন কম্পিত হয়।

ব্যাখ্যা : শ্রীহনুমানজীর অমিত তেজ তাঁর সর্বকণেণের সঙ্গী। তাঁর এই তেজ কেবলমাত্র ঢাঁর শারীরিক শক্তিতেই সীমাবদ্ধ নয়, তাঁর এই তেজের মূল কারণ নিহিত আছে তাঁর অখণ ব্রদ্মাচ্য ও অনन ভক্তির মধ্যে। ঢাঁর এই তেজকে এক তিনিই সামলাতে পারেন। অন্য কেউ একে সীমিত করতে পারে না। তাঁর এই তেজ, পরাক্রম ও হঙ্কারের বর্ণনা সম্পূর্ণ রামায়ণের বিভিন্ন জায়গায় পাই, বিশেষত সুন্দর কণ্ডে। আর তাইতো গোস্বামীজী এই কাণ্ডকে সুন্দর বলে বর্ণনা করেছেন।

তাঁর এই তেজঃপূর্ণ চেহারার সাক্ষী অনেকেই। লঙ্কা দহনের সময় তিনি এক বিশাল, করাল ভ ভয়ঙ্কর মূর্তি ধারণ করেন। তাঁর বলদীপু অট্টহাস্য লঙ্কা দহনের সময় সমস্ত লঙ্কাবাসীকে অসহায় ও অনাথ করে দিয়েছিল। তাঁর বিশাল চেহারা যেন আকাশকে ছুঁর়েছিল। সমুদয় লঙ্কাবাসী চীৎকার করে ঘোষণা করেছিল যে, এ কোনো সাধারণ বানর নয় বরং এ নিশ্চয় বানরের রূপে কোনো দেবতা।

বস্তুতঃ ঢাঁর এই স্বরূপ আমরা প্রথম দেখতে পাই কিষ্কিন্ধাকাতের শেষে যখন প্রভু শ্রীরামের কাজের জন্য ঋক্ষরাজ জাম্ববান শ্রীহনুমানজীকে প্রেরণা দেন সমুদ্রের এই পারে। সেই সময় শ্রীহনুমানজীর তেজঃপূর্ণ স্বরূপ মেরু পর্বতের মতো বিশাল হয়েছিল। পরে অশোকবনে মাতা সীতার সংশয় দূর করার জন্য ঢাঁর এক বিশাল পর্বতপ্রমাণ তেজঃপূর্ণ দেহ মাতাকে দেখান। (অতি বলশালী রাক্ষসদের শৌর্য ও দক্ষতা মাতা সীতার মনে এই সন্দেহ জাগিয়েছিল যে, প্রভু শ্রীরাম এই ক্ষুদ্র বানরদের নিয়ে কি করে যুদ্ধে জয়লাভ করবেন ?)

তাঁর বিশাল ও তেজঃপূর্ণ রুদ্রমূর্তি এবং সাথে অমিত পরাক্রম ও শৌর্য রাক্ষসরা প্রত্যক্ষ করেছিল রাম-রাবণের যুদ্ধক্ষেত্রে লঙ্কার রণভূমিতে। বিরাট এবং তেজস্বী সূর্যকে যে খাবারের ফল ভাবতে পারে এবং তাকে গ্রাস করার ক্ষমতা রাখে, তার তেজ যে কতটা হতে পারে তা সহজেই অনুমেয়।

অখণ্ড ব্রহ্মচচর্যের আনন্দ অনুভূতি মন, ইন্দ্রিয় ও বুদ্ধির অতীত। এর তুলনা কোনো বিষয়সুখের সঙ্গে করা সস্তব নয়। এই শাশ্বত সুখ এতই স্বতঃস্ফৃর্ত যে এর সন্ধান কোনো বাইরের ব্যক্তি বা মাধ্যম দিতে ব্যর্থ। তীনোঁ লোক হাঁক ঢেঁ কাঁপৈ গোস্বামীজী মানবসমাজকে শ্রীহনুমানজীর তেজঃপূর্ণ স্বরূপের পরিচয় দিয়ে এই কথা বোঝাতে চেয়েছেন যে, যে তিন তত্ত্ব আমাদের ভিতর সবসময় উপস্থিত থাকে যথা সৎকর্ম করার ইচ্ছা, শরণাগতি ও বিষয়াসক্ত দুষ্টমন।

শ্রীহনুমানজীর হুস্কার সেই দুষ্টমনের জন্য ভয়ানক, সৎকর্ম করার ইচ্ছুক ব্যক্তির জন্য প্রেরণা এবং শরণাগতের জন্য অভয়প্রদের কাজ করে। তিন লোকেই ব্যপু শ্রীহনুমানজীর শরণাগতরা কাম, ক্রোধ, লোভ ইত্যাদি আসুরিকভাব থেকে মুক্ত থাকে। কারণ তাঁর তেজঃদীপু উপস্থিতি ও হঙ্কার এইসব বিকারকে ভয়ে কাঁপিয়ে দেয়। তিনি সাধকের অপরাধরোধ, ইীনভাবনা ইত্যাদির মূলেও কুঠারাঘাত করেন তাঁর বিশুদ্ধ প্রেম ও সাত্ত্বিক শক্তির দ্বারা।|

Hanuman Chalisa Chaupai 22 Meaning in Bengali

Hanuman Chalisa Chaupai 22 Meaning in Bengali

The Hanuman Chalisa in English is a cherished part of Hindu religious literature.

Hanuman Chalisa Chaupai 22 in Bengali with Meaning & Analysis

সব সুখ লহৈ তুমহারী সরনা।
তুম রচ্ছক কাহ কো ডর না।

সারানুবাদ : আপনার শরণ সমস্ত রকমের সুখ দেয়। আপনি যেখানে রক্ষক, সেখানে কার ভয় পাবো ?

ব্যাখ্যা : আমরা ইতিমধ্যেই জেনেছি যে, শ্রীহনুমানজীর শরণ নেওয়ায় বানররাজ সুগ্রীবের সঙ্গে প্রভু শ্রীরামের বক্ধুত্ত হয় এবং পরে তিনি কিষ্কিক্ধার রাজাও হন। তেমনি রাবণের ভাই বিভীযণও শ্রীহনুমানজীর শরণ নেওয়ায় প্রভু শ্রীরামের শধু পরম মিত্রই হননি, উপরব্তু রাবণের মৃত্যুর পর লঙ্কার मिशহাসলেও বসেন।বস্তুত বিভিন্ন রামায়ণে এ রকম আরও অনেক ঘটনার উম্লেখ আছে যেখানে শ্রীহনুমানজীর শরণ সমস্ত রকম ভয় দূর করে সুখের প্রাপ্তি ঘটিয়েছে। তারই দু-একটি ঘটনামাত্র উল্লেখ করছি এই বইয়ের কলেবরের কথথা মাথায় রেখে।

প্রভু শ্রীরাম, অযোধ্যার সিংহাসনে আরোহণ করার কিছুদিন পরে ঋষিপ্রবর গুরু বশিষ্ঠ মুনির ইচ্ছায় অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞের ঘোড়ার রক্ষার ভার দেওয়া হয়েছিল শ্রীহনুমানজীকে। এছাড়াও শত্রুঘ্ন, ভরতের পুত্র পুষ্কল, চতুরঙ্গী সেনা ইত্যাদিও সাথে গিয়েছিলো।

এরকমই ঘুরতে ঘুরতে সেই ঘোড়া একবার দক্ষিণের এক রাজা বীরমণির রাজ্যে প্রবেশ করে। সেই রাজার রাজ্যের নাম ছিল দেবপুর এবং রাজা ছিলেন পরম ধর্মপ্রাণ। সেই ঘোড়াকে আটক করা হলে এক ভীযণ যুদ্ধ শুরু হয়। বীর রাজার পুত্র ও রাজার সঙ্গে যুদ্ধে শত্রুঘ ও পুক্ষল পরাস্ত হন ও প্রাণ হারান।

ख্রীহনুমানজী যুদ্ধক্ষেত্রে ছিলেন না এবং পরে এই ভয়ানক সংবাদ পান। তিনি তৎক্ষণাৎ যুদ্ধক্ষেত্রে পৌঁছেই এই নিদারুণ দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে সংকল্প করেন, “यদি আমি আজীবন ব্রম্মাচর্য্য ব্রত পালন করে থাকি এবং শ্রীরামের অনন্যভাবে সেবা করে থাকি, তবে শত্রঘয় ও পুক্ষল এই মুহূর্তে জীবিত হয়ে উঠুন।” শ্রীহনুমানজীর এই সংকল্পের ঘোষণা হওয়া মাত্র শত্রুয় ও পুক্ষলের দেহে প্রাণের সঞ্চার হয়।

“তুম রচ্ছক কাহূ কো ডর না”-তুমি যেখানে রক্ষাকর্তা, সেখানে আবার ভয় কিসের? শ্রীরামের আরেক ঘটনায় সঙ্কটমোচন শ্রীহনুমানজী তাঁর নিজের এক গভীর সঙ্কটময় অবস্থায় তাঁর এক শরণাগতকে রক্ষা করেন। একবার কাশীনরেশ অযোধ্যায় এলে তাঁর দ্বারা এক বড় অপরাধ হয়ে যায় ঋষি বিশ্বামিত্রের উপর। ঋষি প্রভু শ্রীরামকে এই অপরাধের কথা জানালে মর্যাদা পুরুযোক্তম শ্রীরাম তিনটি তীক্ষ্ন বাণ দ্বারা কাশীনরেশকে বধের সংকল্প

নেন। তখন দেবর্ষি নারদের পরামর্শে কাশীনরেশ শ্রীহনুমানজীর মাতা অঞ্জনার শরণাপন্ন হন এবং মাতা অঞ্জনা কাশীনরেশের করুণ ক্রন্দনে বিচলিত হয়ে তাঁকে রক্ষা করার সংকল্প করেন। শ্রীহনুমানজী এসবের কিছুই জানতেন না। মা অঞ্জনা শ্রীহনুমানজীকে ডেকে পাঠিয়ে তাঁকে কাশীনরেশের মৃত্যুসঙ্কট ও নিজের দেওয়া আশ্বাস ও সংকল্পের কথা জানান। মায়ের দেওয়া সংকল্প শ্রীহনুমানজীকে এক ভীষণ সঙ্কটের মধ্যে ফেলে দেয়।

একদিকে মায়ের দেওয়া সংকল্প রক্ষা এবং অন্যদিকে প্রভু শ্রীরামের সংকল্প বিফল করা। এ এক উভয় সঙ্কট। কিস্তু “তুম রচ্ছক কাহূ কো ডর না”-শ্রীহনুমানজী নিজে সঙ্কটমোচলকারী হয়ে এবং স্বয়ং সঙ্কটের মধ্যে থেকেও মাকে দেওয়া আশ্বাসের মর্যাদা রক্ষার জন্য তাঁর বুদ্ধি ও সেবকত্বের এক কঠিন পরীক্ষা দিয়েছিলেন। শ্রীহনুমানজী কাশীনরেশকে সরয় নদীর জলে দাঁড়িয়ে ‘জয় শ্রীরাম’ এই মন্ত্র শ্বাস-প্রশ্বাসের সাথে উচ্চস্বরে করতে বললেন বিরামহীনভাবে

এবং নিজে সরযূ নদীর তীরে আসন করে বসে ধ্যানে লীন হলেন। কাশীনরেশ প্রাণের ভয়ে বিরামহীনভাবে নাম করে চললেন এবং দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো এবং দিন শেষ হওয়ার সময় ক্রমশ এগিয়ে এলো। প্রভু শ্রীরাম সূর্যাস্তের পূর্বেই তাঁর প্রাণনাশের সঙ্কল্প করেছিলেন এবং তাই তাঁর প্রথম তীক্ষ্নবাণ নিক্ষেপ করলেন। কিন্তু সেই বাণ কিছুক্ষণ পরেই তাঁর কাছে তূণে ফিরে এল!

অন্তর্যামী প্রভু বুঝলেন যে কাশীনরেশ অবশ্যই তাঁর নাম শ্বাস-প্রশ্বাসে নিচ্ছেন। এদিকে প্রথম বাণ ফিরে যাওয়া মাত্রই শ্রীহনুমানজী কাশীনরেশকে বললেন, ‘জয় সীয়া রাম’ এই নাম আবার বিরামহীনভাবে নিতে এবং নিজে আবার প্রভুর ধ্যানে লীন হলেন। এদিকে সূর্যাস্তের সময় এগিয়ে আসছে দেখে প্রভু শ্রীরাম তাঁর দ্বিতীয় তীক্ষ্ববাণ নিক্ষেপ করলেন।

সেই বাণও কিছুক্ষণের মধ্যে প্রভুর তৃণে ফিরে এলো কাশীনরেশের ল্রুযুগলের মধ্যস্থলের একহাত দূরে কিছুক্ষণ অপেক্ষা করে। প্রভু শ্রীরাম এবার বিচলিত হয়ে পড়লেন সূর্যাস্তের আর বেশি দেরি নেই দেখে। তিনি এও বুঝলেন যে, এ সবই তাঁর পরম ভক্ত ও দাস শ্রীহনুমানজীর কাজ।

যাই হোক, প্রভু শ্রীরাম এবার সরযূ নদীর তীরে নিজে যাবেন এবং বাণ নিক্ষেপ করবেন, এই সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে অশ্বে আরোহণ করে তীব্র বেগে এগিয়ে চললেন। এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ায় দলে দলে অযোধ্যাবাসী সরযূ নদীর তীরে এসে উপস্থিত হতে লাগলেন। এদিকে গুরুদেব ঋযিপ্রবর বশিষ্ঠ খবর পেয়েই অত্যন্ত উদ্বিগ হয়ে ঋষি বিশ্বামিত্রের কাছে উপস্থিভ হয়ে তাঁকে শ্রীহনুমানজী ও প্রভু শ্রীরামের মধ্যে এই অভাবিত দ্বন্দ্বের কথা বলে ঋষিবরকে অনুরোধ করলেন এই সঙ্কট দূর করতে।

প্রভু শ্রীরামের সরযূ নদীর তীরে আসার খবর শ্রীহনুমানজী ধ্যানস্থ অবস্থায় জানতে পেরে, কাশীনরেশকে বললেন, “আপনি এবার ‘জয় সীয়ারাম হনুমৎ’ এই মন্ত্র অবিচ্ছিন্নভাবে জপ করুন আর আমি সূক্ষ্মরূপে আপনার অত্তরে প্রবেশ করে অবস্থান করবো। আপনি ভয় পাবেন না।”

যাই হোক, ঋষি বশিষ্ঠের অনুরোধে বিশ্ধামিত্র সরযূ নদীর তীরে এসে প্রভু শ্রীরামকে এই বলে নিরস্ত করলেন যে, তিনি (ঋষি বিশ্বামিত্র) ঢাঁর কথা ফিরিয়ে নিচ্ছেন। প্রভু শ্রীরাম শ্রীহনুমানজীর দাস্যভক্তি ও মাতৃআজ্ঞ পালনের দৃঢ় সঙ্কল্লের জন্য খুশি হলেন এবং এইভাবে কাশীনরেশের প্রাণরঞ্ষা পেলো। তই “ তুুম রচ্ছক কাহূ কো ডর না”।

ভোলেবাবার অবতার শ্রীহনুমানজী স্বভভাবতই অত্যন্ত উদার এবং করুণাবান। তাঁর শরণাগত ভক্তের সব সুখ এমনিতেই এসে যায়। শ্রীহনুমানজী ঢাঁর শরণাগত ভক্তকে ভক্তের কল্পনাতীত সুখ দান করে থাকেন।

Hanuman Chalisa Chaupai 21 Meaning in Bengali

Hanuman Chalisa Chaupai 21 Meaning in Bengali

Hanuman devotees recite the Hanuman Chalisa Pdf to seek blessings for health and well-being.

Hanuman Chalisa Chaupai 21 in Bengali with Meaning & Analysis

রাম দুয়ারে তুম রখবারে।
হোত ন আজ্ঞা বিনু পৈসারে।।

সারানুবাদ : শ্রীরামের প্রবেশ দ্বারের আপনিই রঙ্ষক। আপনার অনুমতি ছাড়া কারোর পক্ষেই প্রবেশ কবা সম্টব নয়।

ব্যাখ্যা : প্রভু শীরীম পরব্র২্ন কিন্তু নরলীলায় তিনি অযোধ্যার রাজা। তাই এক রাজার গৃহ বা রাজপ্রাসাদ যেমন সবল ও অস্ত্রধারী প্রহরী দ্বারা সর্বদা রক্ষিত হয়, তাঁর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। তফাতের মধ্যে তাঁর সাক্ষাৎপ্রার্থীদের ছিল অবারিত দ্বার। তারা দিন বা রাতের যে কোনো সময় তাঁর সাক্ষাৎ চাইলে তিনি তৎক্ষণাৎ তাদের মনস্কামনা বা প্রার্থনা স্বীকার করতেন এবং তা পূরণ করার প্রয়াস করতেন।

তাহলে ‘রাম দুয়ারে তুম রখবারে’ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? আসুন, আমরা গোস্বামী তুলসীদাসজীর ‘শ্রীশ্রীরামচরিতমানস’ থেকে এর অর্থ খুঁজে দেখি। কিষ্কিষ্ধাকাত্ডের ওুরুতে আমরা দেখি যে, শ্রীহনুমানজী, শ্রীরাম ও লক্ষ্মণকে ঋষ্যমুক পর্বতের শীর্যে নিয়ে গিয়ে সুগ্রীবের সঙ্গে পরিচয় করিয়ে মৈত্রী স্থাপন করালেন।

ওই সময় তিনি ঢাঁর দাদা কিষ্কিন্ধানরেশ বালীর কাছে পরাজিত হয়ে ও রাজ্য থেকে বিতাড়িত হয়ে এই পর্বতের গুহায় লুকিয়েছিলেন। শ্রীহনুমানজীও তাঁর সঙ্গে সঙ্গে কিষ্কিদ্ধা থেকে বেরিয়ে আসেন যদিও বালী তাঁকে সম্মান সহকারে তাঁর রাজসভায় মন্ত্রী হয়ে থাকতে অনুরোধ করেছিলেন।

শ্রীহনুমানজী প্রভু শ্রীরামকে সুগ্রীবের এই দুর্দশার কারণ বিস্তারিত জানালে তিনি তাকে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন এবং পরে অগ্নি সাক্ষী করে দুইজনের মৈত্রী স্থাপিত হয়। প্রভু শ্রীরাম সুগ্রীবকে সব অবস্থায় রস্ষা করারও কথা দেন। ভাই লক্ষ্ণনের এই অগ্নি সাক্ষী করে মিত্রতা ভাল লাগেনি, কারণ সুগ্রীবের কিছু কিছু চারিত্রিক গুণ তাঁর কাছে রাজাসুলভ মনে হয়নি এবং প্রভু শ্রীরামের মৈত্রতার পরিপন্থী বলে মনে হয়েছিল।

কিস্তু শ্রীরাম কেবল একটি কারণেই ঢাঁর ভাই লক্মৃকে মানিয়ে নিয়েছিলেন যে, শ্রীহনুমানজী যেহেতু তাঁর (সুগ্রীবের) প্রশংসা করেছেন, কাজেই তাঁকে তিনি ত্যাগ করতে পারেন না। আবার, শ্রীশ্রীরামচরিতমানস-এর আরেকটি প্রসঙ্গ যা কিন্না সুন্দরকণ্ডে আছে যেখানে আমরা দেখি যে, লঙ্কাধিপতি রাবনের ভাই বিভীষণ লঙ্কা থেকে বিতাড়িত হয়ে সমুদ্রের অপর পারে প্রভু শ্রীরামের কাছে শরণাগতির আশায় পোঁছে যান। তিনি যখন তাঁর অনুগত পার্যদদের নিয়ে সমুদ্রের ওপর দিয়ে আকাশমার্গ হয়ে আসছিলেন, ত্খন সুগ্রীবসহ সমস্ত বানরকুল যোদ্ধারা

ঢাঁদের দেখে তাঁরা কোনো গুপু মতলবে আসছেন এই আশঙ্কা করে প্রভু শ্রীরামকে খবর দেন। কিস্তু প্রভু শ্রীরাম শ্রীহনুমানজীর দিকে তাকালে শ্রীহনুমান ইশারায় বিভীষণকে সাদর আমন্ত্রণ জানানোর কথা বললেন এবং শ্রীরাম শ্রীহনুমানজীর শুধু ইচ্ছাই পূর্ণ করলেন না পরন্ত বিভীষণকে অন্তরঙ্গ সখা করলেন। এই দুই প্রসঙ্গ থেকে এটা পরিষ্কার যে, শ্রীহনুমানজীর কৃপাপাত্র ভক্তর দোষ-গুণ প্রভু দেখেন না, শুধু তাই নয় প্রভু শ্রীরাম তৎক্ষণাৎ তাঁকে তাঁর নিজের শরণে নিয়ে নেন এবং সবরকমের অভয় প্রদান করেন।

এর আর এক অর্থ এ রকমও হতে পারে যে, প্রভু শ্রীরামের চরণে শরণাগত হবার জন্য যে ভক্ত প্রভুর দুয়ারে আসে, শ্রীহনুমানজী সেই ভক্তর সব সঙ্কট অবস্থায় তার রক্ষার দায়িত্ব স্বীকার করেন। লঙ্কাদহনের সময় সমস্ত লঙ্কাপুরী জূলে ছারখার হয়ে গেলেও, বিভীষণের ঘর কিন্তু জ্বলেনি কারণ (১) সেই ঘর ছিল শ্রীহরি মন্দির যার আঙ্গিনায় তুলসীমঞ্চ শোভা পাচ্ছিল এবং (২) সমস্ত ঘর প্রভু শ্রীরামের বিভিন্ন চিহৃ দ্বারা সুশোভিত ছিল।

একবার ভাবুন, আমরা যদি প্রভুর শরণাগত ইই এবং নিজেদের ঘরের বাইরে নেমপ্লেটে নিজেদের নাম সরিয়ে ‘রামদ্বার’ লিখি এবং দেহের আমি/আমার অহংকার ত্যাগ করতে পারি, তবে এই দুয়ারই ‘রামদ্বার’ হবে এবং স্বয়ং শ্রীহনুমানজী তা রক্ষা করবেন এই বিষয়ে কোলো সন্দেহ নেই যা তিনি বিভীষণের ক্ষেত্রে করেছিলেন।

ভারতবর্বের যত মন্দিরে প্রভু শীরীামের মূর্তি আছে, সেই মন্দিরের বাইরে অবশ্যই শ্রীহনুমানজীর মূর্তির দর্শন আপনার হবেই। কিস্তু যেখানে শ্রীহনুমানজীর মূর্তি আছে সেখানে প্রভু শ্রীরামের মূর্তি নাও থাকতে পারে।

গোস্বামী তুলসীদাসজীর বিভিন্ন লেখার মধ্যে একটা কথা আমরা বারবার পাই যে যেখানে প্রভু-প্রেনের কথা হয়, সৎসঙ্গ হয়, সাধু ও সন্তদের আগমন হয়, সেই স্থান/ভবনের রক্ষা শ্রীহনুমানজী নিজের কাঁধে নিয়ে নেন। প্রভু-পপ্রেমের, নৈঘ্ঠিক ভজনের প্রতীক হলেন শ্রীহনুমানজী। তাঁর কৃপা ছাড়া হৃদয়স্থিত পরমতত্ট্বের অনুভব সম্ভবই নয়। আসুন, এই চৌপাঈ-এর তাত্ত্বিক দিকটা একবার বিচার করি|

মনে এই প্রশ্ন আসতেই পারে যে, শ্রীহনুমানজী রাম-দ্বারে কাকে রক্ষা করবেন ? শ্রীরামকে ? প্রভু শ্রীরামের নিজেকে রঙ্ষা করার জন্য কাউকে কি দূককার লাগতে পারে? অবশ্যই নয়। তাহলে ?

আধ্যাখিক দৃষ্টিতে শ্রীরাম হলেন পূর্ণভ্রম্ম। তিনি বিভু চৈতন্য। জীবাজ্মা অর্থাং আমরা হলাম অণুচেতন্য। অণুচেতন্যের বিভুতে একাত্ম হবার নামই সাধনা। সমুদ্রের জলবিন্দু যেমন সমুদ্রেরই অংশ, তেমনই ভক্ত ভগবানের অংশ। গোস্বামীজীর ভাষায় ‘ঈশ্বর অংশ জীব অবিনাশী। চেতন অমল সহজ সুখরাশী॥’

(রা: চ: মা:) কিন্তু অনাদিকাল থেকে জীব প্রারক্ধে পাওয়া দেহকে নিজের বলে অহং করে, ইন্দিয়, মন, বুদ্ধিকে ব্যবহারিক জীবনের কায়িক সুখের খোঁজে আটকে রেখে, সেই পরমতত্ত্ব তথা বিভু চৈতন্যের থেকে অনেক দূরে সরে গেছে।

তাই জীবাডারার ‘রামদ্বার’-এ প্রবেশের চেষ্টায় ভভক্তকে যেখানে যেখানে অত্যন্ত সংবেদনশীল অবস্থা দিয়ে পেরতে হয় এবং মূল্য বান শ্রদ্ধা, ভক্তি যেখানে যেখানে ডগমগ করে, সেখানে সেখানে এই শ্রীহনুমানজীই তো তকে হাত ধরে পার করে দেন, ভরসা যোগান, মনোবল বাড়ান এবং সবার ওপরে প্রভুর কাছে তার হয়ে দরবার করেন, যেমন তিনি সুগ্রীবের বেলায়, বিভীষণের বেলায় করেছিলেন।

দেখুন, সাধকের জীবনে আস্থা এমন এক তত্ত্ব যার উপস্থিতি সব অবস্থায় জরুরি। কিন্তু বুদ্ধির উপস্থিতির কারণে বিচারশক্তি এবং ক্রিয়াশক্তির প্রভাবও অবশ্যম্ভাবী। আধ্যাখ্মিক উন্নতিতে এই দুই শক্তি যেমন উপকারক হয়, তেমনই এরাই আবার বাধা হয়ে দাঁড়ায়।

উপাসনা বা সাধনার কাখ্বিত ফল অনুভব না হলে ভক্তের সাত্ত্বিক উদ্বিগ্নতা বাড়ে। এই সময় যদি বিচারশক্তি সঠিক রাস্তা না পায় এবং ক্রিয়াশক্তি বিপথে চালিত হয়, তবে ভক্তের সব চেষ্টাই বিফলে যাবার সম্ভাবনা থাকে এবং ভক্তের আস্থা টলমল করে। আসলে প্রভু-শরণাগতিই ভক্তকে প্রভু-প্রেম দেয়।

আস্থা টলমল হলে শরণাগতি হতে চায় না। ‘রামদ্বার’-এ উপস্থিত শ্রীহনুমানজী তাকে সেই অবস্থা থেকে তুলে এনে প্রভু-শরণাগতির রাস্তা দেখান, কারণ তিনি স্বয়ংই তো প্রভু বিশ্বসের মূর্তিময় স্বরূপ।

Hanuman Chalisa Chaupai 20 Meaning in Bengali

Hanuman Chalisa Chaupai 20 Meaning in Bengali

Some families have a tradition of reciting the Hanuman Chalisa Lyrics together every Tuesday.

Hanuman Chalisa Chaupai 20 in Bengali with Meaning & Analysis

দুর্গম কাজ জগত কে জেতে।।
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে॥

সারানুবাদ : বিশ্বে যত কঠিন কাজ আছে বা হয়, আপনার কৃপায় সেই সব কাজ তত সহজ হয়ে যায়।

ব্যাখ্যা : শ্রীহনুমানজীর ভক্তরা শ্রীহনুমান চালীসার এই চৌপাঈটিকে তাঁর হৃদয় রূপে মান্য করেন।

শ্রীহনমানজীর কथ: মনে এলেই তাঁর সঙ্কটমোচল গুণটি সবার আগে মনে পড়ে। এই চৌপাঈটির ভাবপূর্ণ পাঠ বা গান এবং তাঁর স্মরণ ভচেক্তর হৃদয়ে এক অভূতপূর্ব আত্মবিশ্বাস এবং অস্তঃকরণে প্রসন্নতা নিয়ে আসে। আমরা, যারা সাংসারিক জীব, আমাদের দৈনनদিন জীবনে সমস্যা সদাই লেগে আছে। কখনও কখনও সঙ্কট অত্যণ্ত গভীর এবং তার সমাধান আরো কঠিন মনে হয়। সেই কঠিন সমস্যার সমাধান যখন সহজেই হয়ে যায়, তখন আমাদের কি প্রভুকৃপার অনুভব হয় না ?

যোগ বা সাধনপথের প্রণম্য সাধকরা একথা জোরের সঙ্গে বলেন যে, সাধনপথের পথিককে সর্বদাই জীবনের পিছনদিকে নজর দিয়ে ঈশ্বরকৃপার বা অদৃশ্য হাতের পরশের অনুভব নিতে হয়। মানুষের অহংকারনাশের এর চেয়ে ভাল পথ আর কিছু নেই। ঈপ্বরকৃপার এই অনুভব যার যত বেশি হয়, তার আল্পুত মনের আবেগপূর্ণ প্রার্থনা ততটাই তাকে তার ইষ্টকে টেনে আনতে সাহায্য করে।

এই বিশ্বে সব থেকে দুর্গম কাজ কোনটা বা কি হতে পারে ? স্বয়ং প্রভু শ্রীরামের যে কাজকে অত্যন্ত দুক্ষর মনে হয় তাই সবচেয়ে দুর্গম হওয়া উচিত। জনকনন্দিনী সীতার খোঁজ, ভাই লস্ষ্মপের শক্তিশেলে অচেতন হওয়া, এই ঘটনায় প্রভু শ্রীরামের অত্যন্ত চিচ্তিত ও ব্যথিত হয়ে রোদন করা এই ঘটনাগুলিকে কঠিন থেকে কঠিনতম পর্যায়ে নিয়ে গেছে।

একটিতে দেবী সীতার থ্থোজ যার কোনো সূত্রই কারও জানা নেই এবং সমস্ত ভারতবর্শের যে কোনো প্রাত্ত বা তার বাইরেও তাঁর গস্তব্য হতে পারে, অন্যটিতে সময় মাত্র, একরাত্রি এবং দূরত্ব ভারতের দক্ষিণ থেকে উত্তরের শীর্ষে এবং সমাধান সূত্র শক্রুর বৈদ্যর কাছে ; এর চেয়ে কঠিন সঙ্কটময় পরিস্থিতি আর কি হতে পারে?

প্রভু শ্রীরামের হৃদয় সদাই দ্রবীভূত থাকতো। কোমল হৃদয় ও অপার করুণার সাগর শ্রীরাম মর্যাদা পুরুযোত্তম হবার কারণে এই সবের বহিঃপ্রকাশের বিষয়ে সদা সচেতন থাকতেন। কিন্তু সেই তিনি ঢাঁর চোখের জলের বাঁধ আটকে রাখতে পারেননি কিছু কিছু মুহূর্তে। যেমন দেবী অহল্যার কাহিনী ঋষি বিশ্ধামিত্রের কাছ থেকে শুনে তাঁর চোখ ছলছল করে উঠেছিল এবং অশ্রুধারার বর্ষণ তিনি আটকাতে পারেননি। দেবী সীতার অপহরণ ও চাঁর

খোঁজজর সময় তিনি অশ্রুধারায় প্লাবিত হয়েছিলেন। কিল্তু ভাই লক্ষ্মণের শক্তিশেলে অচেত্ন হওয়া তাঁকে অত্যন্ত শোকগ্রস্ত করেছিলো এবং তিনি উচ্চেঃস্বরে রোদন করে ভাইয়ের সাথে মৃত্যুবরণের কথা পর্যন্ত বলে বিলাপ করছিলেন। এই কঠিন সঙ্কটময় অবস্থায় যখন সকলে দিশাহারা তখন প্রভু শ্রীরামের কাছে গিয়ে শ্রীহনুমানজী (প্রভু শ্রীরামের অর্রু ঢাঁকে অত্যন্ত বিচলিত করেছিলো)

যে কথা বলেছিলেন, তা তাঁর মতো বীররলে পুষ্ট নিভীক ব্যক্তির পক্ষেই বলা সম্ভব। ‘হনুমত্রাটক’ এ এর উল্লেখ আছে- শ্রীহনুমানজী বলেছেন, “প্রভু, আপনি আজ্ঞ করলে আমি স্বর্গ বা পাতাল থেকে অমৃত নিয়ে আসতে পারি, চাঁদকে নিংড়ে লক্ষ্মণের মুতে অমৃত ঢালতে পারি, সূর্যের কিরণ যাতে পৃথিবীতে পৌঁছতে না পারে তার ব্যবস্থা করতে পারি

(সূর্যকে পাতালে বন্দী করে রাখতে পারি) ; আর মৃত্যুলোকের দেবতা যমরাজকে ধরে কাঁচাই চিবোতে পারি।” একবার ভাবুন এও কি সম্তব ? চন্দ্রকে কি কেউ নিংড়োতে পারে ? নাকি যমরাজকে কেউ মারতে পারে? কিস্তু গোস্বামীজী মনে করেন এ সব করা শ্রীহনুমানজীর পক্ষে অবশ্যই সম্তব, কারণ “দুর্গম কাজে জগতকে জেতে, সুগম অনুগ্রহ তুমহরে তেতে”-এই তো শ্রীহনুমানজীর পরিচয়।

আগেই বলা হয়েছে যে, শ্রীশ্রীরামচরিতমানসে রামকথার প্রসঙ্গ এসেছে কখনও ভগবান শংকর ও দেবী পার্বতীর মধ্যে, কখনও ঋষি যাজ্ঞবক্ষ্য ও ঋষি ভরদ্বাজের মধ্যে, বা কাকভুশণ্ডি ও মহাগ্মা গরুড়ের মধ্যে। তো ভগবান শংকরের মুখ থেকে শ্রীহনুমানজীর এই কথা (‘হনুমত্রাটক’) শুনে দেবী পার্বতী ভগবান শংকরকে জিজ্ঞসা করছেন, “প্রভু, এটা কি করে সম্ভব ? শ্রীহনুমানজীর সব কাজের সিদ্ধির সাক্ষী তো আপনি (‘হোয় সিদ্ধি সাক্ষী গোরীসা’-হনুমান চালীসা), মৃত্যুর দেবতার মৃত্যু কি করে সম্ভব?

এখন ভেবে দেখুন স্বয়ং ভগবান শংকরের অবতার শ্রীহনুমানজী এবং দেবী পার্বতী তাঁর কাছেই জানতে চাইছেন। দেবাদিদেব মহাদেবের উত্তর তো ওনুন, “হে পার্বতী! এ সবই সম্ভব। কিস্তু এ সব কার প্রতাপে? এর মধ্যে হনুমানজীর কোনো স্পর্ধা নেই, এ সবই প্রভু শ্রীরামের প্রতাপ, যা কিনা কালকেও গ্রাস করতে পারে।” তাহলে দেখা যাচ্ছে শ্রীহনুমানজীর সব কাজের যিনি সাক্ষী, সেই ভগবান শংকর বলছেন সমস্ত দুর্গম ও অসম্তব কাজ

শ্রীহনুমানজী সিদ্ধ করতে সক্ষম। আমাদের জানতে ইচ্ছে করে এই অদ্ভুত ক্ষমতা শ্রীহনুমানজী কোথা থেকে পেলেন এবং এ্রীহনুমানজীর কৃপায় যখন দুর্গম/ কঠिन কাজ সরল হয়ে যায়, তখন সাধক বা ভক্ত কি করলে এ্রীহনুমানজীর অনুগ্রহ পাবেন? এই সম্বক্ধে অনেকের অটেক মত আছে যা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু মোটামুটি শ্রীহনুমানজীর কৃপাধন্য ব্যক্তিরা যা বলে থাকেন বা বিভিন্ন শাস্ত্র যে কথার উল্লেখ করে আমরা সেই দিকটির প্রতি একবার দৃষ্টি দিই।

সাধারণতঃ শ্রীহনুমানজীর ভক্তদের এটা বিশ্বাস বা ঢাঁরা মানেন যে, শ্রীহনুমানজীকে খুশি রাখতে পারলে, তিনি কিছু ‘চমৎকার’ করে কঠিন কোনো সমস্যার সমাধান অত্যন্ত সরল ভাবে করে দেবেন। শাস্ত্রকাররা এই কথা মানেন যে, কঠিন সমস্যার সহজ সমাধান শ্রীহনুমানজীর কৃপায় সম্ভব কিস্তু তাঁরা এই ‘চমৎকার’-এর তত্ত্তে বিশ্বাসী নন, যদিও আমার অত্যন্ত পরিচিতদের থেকে নিজের

জোগাড় করা তথ্য এই ঘটনার সাক্ষী যে বিশ্বাসে তো বটেই, অত্যন্ত অবিশ্বাসে করাও শ্রীহনুমান চালীসা পাঠ সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছে বা অবিশ্বাস্যভাবে সঙ্কট থেকে উদ্ধার করেছে যা কিনা কোনো ‘চমৎকার’-এর চেয়ে কম নয়। এই সমস্ত তথ্যের ওপর নির্ভর করে ভবিষ্যতে পাঠককুলের কছছে একটি বই প্রস্তুত করার ইচ্ছা আছে।

শাস্ত্রকাররা শ্রীহনুমানজীর ওপর লিখিত বিভিন্ন গ্রম্থ এবং তাঁর ভক্তদের উপলক্ধির কথা মাথায় রেখে বলেন যে-

(ক) শ্রীহনুমানজীর নিয়মিত উপাসনা তাঁর (শ্রীহনুমানজীর) সমস্ত সদ্গুণগুলিকে ধীরে ধীরে তাঁর ভক্তের মধ্যে প্রবেশ করায় এবং সেই সমস্ত গুণের লক্ষণযুক্ত ব্যক্তি তার পুরুষার্থ দ্বারা পরিণামে কঠিন কাজকে সরলভাবে সিদ্ধ করে। এই বিষয়ে শাস্ত্র বলে-

“বুদ্ধিবলং যশোধৈর্য নির্ভয়ত্বসরোগতা।
অयाড্যং বাক্যদূपবং চ হনুমৎ স্মরণৎ ভবেত।”

অর্থাৎ শ্রীহনুমানজীর চ্মরণ করলে মানুষের বুদ্ধি, বল, যশ, ধৈর্য, নির্ভয়তা, আরোগ্যতা, বিবেক আর বাক্যকৌশল ইত্যাদি গুণ এসে যায়।

(খ) এখন প্রশ্ন জগে যে শ্রীহনুমানজীর অনুগ্রহ আরও সহজভাবে কি পাওয়া সম্ভব কারণ শ্রীহনুমানজীর উপাসনার পরিধি এবং বিস্তৃতি বিভিন্ন

গ্রন্থে বিভিন্ন ভাবে বিবৃত হয়েছে। এই বিষয়ে শ্রীহনুমানজীর সাধনসিদ্ধ ভক্তদের সম্মিলিত রায় হলো যে শ্রীহনুমানজীর অনুগ্রহ লাভের সবচেয়ে সরল মার্গ रुला :

শ্রীরামনাম মজ্ত্রের অবিরত জপ;
শ্রীরামকথা শ্রবণ, অধ্যয়ন ও চিন্তন বা মনन।

শ্রীহনুমানজীর উপাসনার অর্থ এই নয় যে চ্ঁর মূর্তির সামনে হাত জোড় করে বসে থাকা এবং কোরো ‘চমৎকার’-এর প্রতীক্ষা করা। এই পথের মহাজনরা বলেন যে, ইষ্টদেবতার নিয়মিত মনन (তাঁর নাম, রূপ, লীলা, করুণা, প্রেম, তাঁর ভক্তের লীলা ইত্যাদি) তার মধ্যেকার ভয়, চিন্তা অনেকটা দূর করে এবং সমস্যা নোকাবিলা করার মানসিক উৎসাহ ও হিম্মত জোগায়। মহাজনের।

এই কথাও বলেন যে, মানুষ যদি তার নিজের ভেতরের সামর্থ্য ও শক্তিকে সমস্যার কঠিনতার থেকে ইীন মনে করে, তবে কোনো পুরুষার্থই তাকে তার ইপ্সিত লক্ষ্যে পোঁছতে দেবে না। শ্রীহনুমানজী সব সময় ডাঁর সামর্থ্য ও শক্তি সম্বক্ধে দৃঢ় নিশ্চয় ছিলেন এবং এও জানতেন যে অবিরাম রামনাম জপ ও ইট্টের মনন তাঁর সামর্থ্য ও শক্তিকে আরও বলশালী করেছে। প্রভু শ্রীরামই তাঁর শক্তি ও সামর্থ্য এই বিশ্ধাস তাঁকে কঠিন থেকে কঠিনতম সময়ের মোকাবিলা করতে সাহায্য করেছে।

শ্রীহনুমানজীর এই মানসিক দৃঢ়তা ও সংকল্পে অটুটতার প্রধান কারণ হলো তাঁর আজন্ম ব্রস্মার্য পালন। তার অগাধ শক্তিস্রোতেরও এটাই কারণ। ব্রস্মাচর্য রক্ষা ও পালন করা কলিযুগের এক কঠিনতম ব্রত। এই ব্রত পালনকারী দিব্য দুর্লভ গুণের অধিকারী হয়।

শ্রীহনুমানজী সব সময় লক্ষ্য রাখেন যে রামভক্তদের যেন দুঃখ, বেদনা ইত্যাদি না ঘটে বা তারা পরিশ্রাত্ত বা নাজেহাল না হন। প্রভু শ্রীরামের কাছে তাদের আর্তি পোঁছোনোর আগেই তিনি তাদের সমস্যা মিটিয়ে দেবার সর্বদা চেষা করেন।

Hanuman Chalisa Chaupai 19 Meaning in Bengali

Hanuman Chalisa Chaupai 19 Meaning in Bengali

The Hanuman Chalisa tells the tale of Hanuman’s devotion and unwavering loyalty to Lord Rama.

Hanuman Chalisa Chaupai 19 in Bengali with Meaning & Analysis

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহীঁ।
জলধি লাঘিঁ গয়ে অচরজ নাহাঁ।

সারানুবাদ : থ্রভু শ্রীরামের আংটি মুখে রেখে সমুদ্র লখ্ঘন করে যাওয়ার মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই।

ব্যাখ্যা : গোস্বামী তুলসীদাসজী এই চৌপাঈতে প্রভু শ্রীরামের দেওয়া আংটিকে তাঁর কৃপার প্রতীক হিসাবে দেখিয়েছেন। আমাদের দেশে এমনকি পাশ্চাত্য দেশের লোকাচারের পরম্পরায় ‘সাগাই’এ এই আংটির এক বিশেষ ভূমিকা আছে। যুবক ও যুবতীর সমস্ত জীবনে এই আংটি এক অটুট সম্বন্ধের চিহুরূপে সদা বিরাজ করে।

সেইরকম আত্মতত্ত্ব ও পরমামতত্ত্বের মধ্যেও এক অটুট সম্বন্ধ আছে যা ঈশ্বরের কৃপায় ‘প্রভুমুদ্রিকা’ জীবাত্মার পরমাত্মার সাথে মিলনের পথকে সহজ করে। ভক্তের অনুভূতিতে যখন এই বিষয় দৃঢ হয়, তখন তার কৃপাপ্রাপ্তির বিশ্বাস তাকে নিরন্তর সংসাররূপ সাগর অতিক্রং করার প্রেরণা যোগায়। গোস্বামীজী শ্রীহনুমানজীর প্রসঙ্গে বলছেন যে, প্রভুকৃপাস্বরূপ মুদ্রিকা যখন তাঁর সহায় তখন তিনি যে দুস্তর সাগর হেলায় লাফ দিয়ে অতিক্রম করবেন এতে আর আশ্চর্য হবার কি আছে।

আমরা যদি আধ্যাছিক দিক দিয়ে বিচার করি তবে এই সাগরকে ভারত আর লঙ্কার মধ্যেকার সাগর না ভেবে তাকে সংসাররূপ সাগর ভাবতে পারি এবং মহাকবি কালিদাসের ‘রঘুবংশম’-এর মতো বলতে পারি :
‘মারুতিঃ সাগরংতীর্ণঃ সংসারমিব নির্মমঃ’ অর্থাৎ শ্রীহনুমানজী এমন ভাবে সমুদ্রে লাফ দিয়ে পার হলেন যেমন করে মমতারহিত ব্যক্তি সংসার-সাগর হেলায় পার হয়ে যায়।

ঈশ্বরকৃপা ভক্তকে যেমন কর্তব্য বিষয়ে সচেতনতা দেয় তেমনই সংসার মায়াস্বরূপ মমতার ডালপালা বেশি মেলতে দেয় না। সত্যি কথা বলতে কি মানুষকে সংসারে বেঁঁ রাখার ক্ষমতা কারোরই নেই। মানুষ নিজেই সাংসারিক মোহমায়াকে কাছে টেনে নিয়ে নানান বঙ্ধনে বেঁধে যায়। সমস্যার মূল যে ‘আমি’, ‘আমার’ ইত্যাদি স্বরূপ অহংকার, এর থেকে মানুষ যখন অভ্যাস ও বৈরাগ্যযোগে বেরিয়ে আসে, তখন তার সাধনপথ হয় সদা বিঘ্নরহিত ও আনन्দপূর্ণ।

প্রভুকৃপা যাঁর সহায়, তিনি অহংকার রহিত, তাঁকে ভবসাগর সাঁতরে পেরোতে হয় না, তিনি যে মুদ্রায় আসন নিন্ না কেন, সেই অবস্থায়, সেই নামস্বরূপ ভাবাবিষ্ট অবস্থায় তিনি ভবসাগর লঙ্খন করে যান। বহু সাধক, যোগী, ভক্ত এর সাক্ষী আছেন। তাই শ্রীহনুমানজীর মুদ্রিকাস্বরূপ শ্রীরামকৃপা যে ঢাঁকে সাগর অতি সহজে লখ্টন করাবে এতে আশ্চর্য হবার কিছু নেই।

Hanuman Chalisa Chaupai 18 Meaning in Bengali

Hanuman Chalisa Chaupai 18 Meaning in Bengali

Pilgrims visiting Hanuman temples often offer the recitation of Hanuman Chalisa with Meaning as a form of worship.

Hanuman Chalisa Chaupai 18 in Bengali with Meaning & Analysis

যুগ সহস্র যোজন পর ভানূ।
লীল্যো তাহি মধর ফল জানূ॥

সারানুবাদ : সহম্র বা হাজার যুগ-যোজন দূরে অবস্থিত যে সূর্য, তাকে আপনি সুমিষ্ট ফল মনে করে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন।

ব্যাখ্যা : এই চোপাঈতে গোস্বামীজী তাঁর ভক্ত হৃদয়ের অপূর্ব কাব্যশৈলীর পরিচয় রেখে শ্রীহনুমানজীর পরাক্রমের চিত্র অক্কন করেছেন।

শ্রীহনুমানজীর নাম কেন হনুমান রাখা হলো প্রসঙ্গের মূল সূত্র এই চোপাঈতে খুঁজে পাওয়া যাবে। হনুমান চালীসার আলোচনা করতে গিয়ে হনুমান নামকরণের কাহিনী আগে সংক্ষেপে বলেছি। এখন আমরা দেখব গোস্বামীজী এই প্রসঙ্গে আমাদের মনের মধ্যে ওঠা কয়েকটি প্রশ্নের কিভাবে নিরসন করছেন।

প্রথম প্রল্ন : স্বয়ং ভগবান শংকরের একাদশ অবতার কিভাবে ভোরের উদীয়মান সূর্যকে একটি ফল বলে ভুল করলেন ?

দ্বিতীয় बরশ্ন : গোস্বামীজী পৃথিবী ও সূর্যের দূরত্ব বোঝাতে যে বর্ণনা দিয়েছেন তা আধুনিক গণনাকারদের সঙ্গে কতটা মেলে ?

তৃতীয় প্রশ্ন : যে হনুমানজী মাতা জানকীর অনুমতি নিয়ে নিজের তীব্র খিদে নিবারণের জন্য অশোকবাটীকায় ইচ্ছে মতো ফল খেলেন এবং তার আগে প্রচণ খিদে সত্ত্বেও মৈনাক পর্বতের অনুরোধেও বিশ্রাম ও ফল গ্রহণ করলেন না, ওধু তাই নয় সমুদ্র লখ্বনের পরেও ফলের বাগান দেখে খিদে চেপে রাখলেন, সেই তিনি ওই অল্প বয়সে মায়ের আগমনের জন্য (মা অঞ্জনা বাড়ির বাইরে ছিলেন) খিদে চেপে রাখতে পারলেন না ?

মহাপরাক্রমী শ্রীহনুমানজীর অনनয কথার রস-আস্বাদনের জন্য এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের জন্য অপেক্ষা করছে। আসুন, আমরা সেই রস-সাগরে ডুব দিই।। প্রথমেই দেখি, “যুগ সহস্র যোজন পর ভানূ” বলতে কি বোঝানো হচ্ছে?

দূরত্ব মাপবার সংস্কৃত শব্দ ‘যোজন’। আমরা যদি আরো বিস্তৃত তথ্যের অনুসন্ধানে যাই তাহলে কয়েকটি জিনিস আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে। যেমন পঞ্চম শতাব্দীতে রচিত ‘সূর্যসিদ্ধান্ত’ অনুসারে পাঁচ মাইলকে এক যোজন বলে ধরা হতো।

আবার আর্যভট্ট তাঁর রচিত গ্রন্থ আর্যভট্টীয়তেও এই হিসাবকে সঠিক বলে মান্য করেছিলেন। কিস্তু চতুর্দশ শতাব্দীতে এই হিসাবকে অস্বীকার করে এক যোজনকে আট মইল সমান ধরা হয়েছিলো। আলেকজাগার কানিংহাম নামে এক ভৌগোলিক এক যোজনকে আট মাইলই মেনেছিলেন। তাই আমরা এক যোজনকে আট মাইল মেনেই এগিয়ে চল|

এই চৌপাঈতে গোস্বামীজী পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বকে তাঁর ভক্তিমিশ্রিত কাব্যে সূত্রাকারে প্রস্তুত করে বলছেন যে ‘যুগ সহস্র যোজন’। এবার দেখা যাক হিসেব কি দাঁড়াচ্ছে ?

১ যুগ = ১২,০০০ বছর
হাজার = ১, ০০০
১ যোজন = মাইল

তাহলে ‘যুগ সरस যোজন’ দাঁড়ায় : ১২,০০০ x ১, ০ ০ ০ x  = ৯,৬০,০০,০০০ অর্থাৎ ন কোটি ষাট লক্ষ মইল। তাহলে দেখা যাচ্ছে গোস্বামীজী যোড়শ শতাব্দীর প্রথম ভাগে পৃথিবী ও সূর্যের দূরত্ব বৈজ্ঞানিক সিদ্ধাস্তের প্রায় কাছাকাছিই বলেছিলেন। গোস্বামীজী শ্রীহনুমানজীর অসামান্য কীর্তির বর্ণনায় এই বিশাল ও অসম্ভব দূরত্বের বর্ণনা রেখেছেন।

এরপর আমরা প্রথম ও তৃতীয় প্রণ্নের উত্তর থুঁজবো। প্রভাতের উদীয়মান সূর্যকে ফল ভেবে তাকে গ্রহণ করার জন্য লাফ মেরে শ্রীহনুমানজীর এগিয়ে চলার ঘটনা প্রধানতঃ বিভিন্ন রামায়ণে কিষ্কিন্ধাকাণ্ড, উত্তরকাণ্ত ও সুন্দরকাণ্ডে পাই। মহাকবি বাল্মীকির রামায়ণে এই ঘটনার বিস্তারিত উঙ্লেখ দুই জায়গায় পাই। প্রথমে কিষ্কিন্ধাকাগ্ডে ও পরে উত্তরকাগ্ডে।

উত্তরকাগ্ডের বর্ণনা অনুসারে এই ঘটনার দিন ছিল অমাবস্যা। রাহ সূর্যকে গ্রাস করার জন্য অগ্রসর হচ্ছিল, তখন শ্রীহনুমানজীকে দেখে সে পালিয়ে যায়। দেবরাজ ইন্দ্র, রাহুর কাছে খবর পেয়ে শ্রীহনুমানজীকে নিরস্ত করার চেষ্টায় ব্যর্থ হয়ে ঢাঁর ওপর বজ্জ প্রহার করেন। বাল্মীকি রামায়ণ অনুসারে শ্রীহনুমান মুখে আঘাত পেয়ে

মূর্ছিতিত অবস্থায় উদয়গিরি পর্বতের শিখরে পড়েন। যেহেতু তাঁর হনু খগ্ডিত বা বসে যায়, তাই তাঁর নাম হনুমান। এই ঘটনায় পবনদেব (ब্রীহনুমানজীর মানস পিতা) অত্যন্ত রুষ্ট হয়ে তাঁর কাজ বন্ধ করে দেন। সমস্ত জগৎ প্রাণবায়ুর অভাবে লয়প্রাপ্ত হওয়ার দিকে এগোতে থাকলে দেবতারা প্রমাদ গোনেন। ব্রহ্মদেব দেবতাদের অনুরোধে সকলকে নিয়ে পবনদেবকে বোঝান এবং শ্রীহনুমানজীকে সুস্থ করে তুলে তাঁকে আশীর্বাদসহ সমস্ত রকম শক্তি আলাদা আলাদাভাবে দেবতাদের দিয়ে দেওয়ান।

পরে অবশ্য ঋযিগণ তাঁর ওপর রুষ্ট হয়ে তাঁর এই সমস্ত শক্তি বিস্মরণের অভিশাপ দেন। অনেক পরে বয়োঃজ্যেষ্ঠ ঋক্ষরাজ জাম্ববান তাঁর এই শক্তির কথা মনে করালে শ্রীহনুমানজী দেবতাদের আশীর্বাদে তাঁকে দেওয়া সমস্ত শক্তি ফিরে পান। এই সমস্ত ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে, অত্যন্ত ছোট বয়স থেকেইই শ্রীহনুমানজী ছিলেন অসম সাহসী, निর্ভয় ও প্রচঞ শক্তিধর।

এইবার আমরা দেখি শ্রীহনুমানজী সূর্যকে কি করে ফল বলে ভুল করলেন এবং প্রচগু খিদেকে কেন সহ্য করলেন না ? শ্রীহনুমানজীর দ্বারা সংঘঠিত এই ঘটনার ফল ছিল সূদূরপ্রসারী। রামায়ণের ঘটনাক্রমে ও ভক্তদের সাধকের জিজ্ঞাসার উত্তর এতে নিহিত আ৫ছ। গোস্বামীজীর এই চৌপাঈ-এর আধ্যাছ্মিক ব্যাখ্যার দিকটা একবার দেখি।

এই ঘটনা এই কথা প্রমাণ করে যে, শ্রীহনুমানজী সেই সকালে অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। ক্কুধা সাধারণতঃ তিন প্রকারের হয়। সর্বপ্রথম – শরীরের ক্ষুধা। এই ক্ষুধা, ধনী হোক বা গরীব, সবার একইরকম হয়। ধর্ম, বর্ণ, জাত, সদ্গুণী বা নির্তণ, অ্ঞানী বা অজ্ঞানী সবারই শারীরিক ক্ষুধা একই রকম হয়। আর সবাই এই ক্ষুধাকে খাবার গ্রহণের দ্বারা নিবৃত্ত করে।

শরীরের ক্ষুধার মতো মন ও বুদ্ধিরও ক্কুধা আছে। কারণ মানব কেবল শরীর নয়, মন ও বুদ্ধির সমন্বয়ও বটে। মানুযের মনের অনেক কুষুধার মধ্যে সর্বদাই প্রাথমিকতা হলো প্রেম ও আদর পাওয়া। মনের আরেক ক্ষুধা হলো প্রসন্ন হওয়া বা প্রসন্নতাকে পাওয়া। কিন্তু তার সবচেয়ে বড় ক্ষুধা হলো শাত্তির এবং এই ক্ষুধার নিবৃত্তি হল শাত্তিলাভ।এইরকমই বুদ্ধির ক্ষুধা হলো সত্যকে জানা অর্থাৎ আমি কে? সংসার কি? ভগবান কেমন ?

অর্থাৎ প্রথম প্রশ জীব সম্পর্কিত, দ্বিতীয় প্রশ্ জগতকে নিঢ়ে আর তৃতীয় প্রশ্ন জগদীশকে নিয়ে। মানুমের সুস্থ দেহ এবং উই্ততির জন্য অত্যন্ত জরুরি হলো তার শরীর, মন ও বুদ্ধির খিদে যেন সদা জাগ্রিত থাকে এবং সুচারূপে যেন তা সধ্ট্টি প্রদান করে। এই বিশ্লেষণ থেকে আমরা বুঝডে পারছি যে শ্রীহনমমানজী খিদের তাড়নায় সূর্যকে ফল ভেবে ভে লম্ফ দিয়েছিলেন, তাঁর সেই খিদে ছিল বোধ্ধিক অর্থাৎ বুদ্ধি দ্বারা পুষ্ট। উদীয়মান সূর্যকে নিতের অস্তঃকরণে উতরানোর প্রয়াস পরম সত্যকে উপলক্ধির প্রতীকস্বরূপ।

अসঢো মা সদ্গময়।
उसসো মা জ্যোতির্গুয়।
মৃर्णযো মা অমৃতং গময়।

(বৃহদারণ্যক উপनियদ) আক্মস করার জন্য যেমন বড় নাফ দেওয়ার প্রেরণা দেয়, সেই রক্ম ভক্ত ও সাধকদের সদা সত্য, জ্ঞান এবং অমৃত্তৃর থোঁজে উর্ধগমনের (সাধন ৫ বৈরাগ্যের সিঁंড়ি আরোহণের) চেষ্টা করা উচিত।

Hanuman Chalisa Chaupai 17 Meaning in Bengali

Hanuman Chalisa Chaupai 17 Meaning in Bengali

Hanuman Chalisa Meaning is considered a source of spiritual strength during challenging times.

Hanuman Chalisa Chaupai 17 in Bengali with Meaning & Analysis

তুম্হরো মন্ত্র বিভীষণ মানা।
লঙ্কেশ্বর ভএ সব জগ জানা।

সারানুবাদ : তোমার (শ্রীহনমানজীর) পরামর্শ মান্য করে বিভীষণ লঙ্কার রাজা হয়েছিলেন, এই কথা সমস্ত সংসার জেনেছিলেন।

ব্যাখ্যা : এই চৌপাঈতে এমন কয়েকটি মূল্যবান তথ্য সম্মিলিত আছে যা ভগবদ্-ভক্ত বা সাধকের মনে প্রেরণা দেয়।

সাধারণতঃ এই কথা মানা হয় যে, প্রভুভক্তি বা ঈশ্বর সাধনায় ফল পেতে হলে সাংসারিক সুখ, সম্পত্তি, পদের মোহ, নাম-যশ কামনা ইত্যাদি সব ত্যাগ করতে হয়। কিন্তু চোপাঈ ১৬ এবং ১৭ আমাদের সামনে এক স্পষ্ট উদাহরণ দেয় যে, শ্রীহনুমানজীর কৃপা বানররাজ সুগ্রীব ও লঙ্কেশ্বর রাবণের ছোট ভাই বিভীষণের অপার আনন্দ ও লৌকিক সুখের কারণ হয়েছিল এই সব কিছু না ত্যাগ করেই।

তাই উপরের উদাহরণ সর্বসাধারণের জন্য এই কথা সিদ্ধ করে যে শ্রীহনুমান চালীসার পাঠ, শ্রীহনুমানজীর উপাসনা এবং অন্যান্য উপদেশ ইত্যাদি ঠিকমতো পালন করলে অর্থাৎ শ্রীহনুমানজীর নিত্য সঙ্গ করলে সংসারে থেকেই অলৌকিক আনन্দ ও সুখ পাওয়া যায়।

আগেই বলা হয়েছে যে লঙ্কাপতি রাবনের ছোট ভাই ছিলেন বিভীষণ। তিনি শ্রীহনুমানজীর সঙ্গে সাক্ষাতের অনেক আগে থেকেই শ্রীরামের ভক্ত ছিলেন। লঙ্কেশ রাবণের মতো কঠোর শ্রীরামের বিরোধীর ছোট ভাই হওয়া সত্তৃও এবং রাজকীয় আয়েশ-আরামের মধ্যে থেকেও তাঁর শ্রীরাম-ভক্তিতে এতটুকু শিথিলতা আসেনি। অযোধ্যায় অনুকূল পরিবেশে শ্রীরামের ভক্তি আর লঙ্কায় অতি প্রতিকূল অবস্থায় ভক্তি সাধনায় অটুট থাকার মধ্যে অনেক পার্থক্য। শীবিভীষণ নিজের ঘরকে মন্দির বানিয়েছিলেন।

তুলসীমঞ্চ থেকে ঘরের বিভিন্ন অংশে তুভ প্রতীক রেখে তিনি শ্রীরামভক্তিতে মগ্ন থাকতেন। আর সেই প্রতীক দেখেই তো শ্রীহনুমানজীর মাতা সীতার থোঁজে লঙ্কায় ঘুরতে ঘুরতে বিভীষণের ঘরে প্রবেশ। তারপর বিভীষণের ঘুম থেকে জেগে ওঠার সময় ‘রাম’, ‘রাম’, ‘রাম’ নামের উদাত্ত আহ্বান শ্রীহনুমানজীর মনে দৃঢ় বিশ্বাস জাগায় যে তিনি একজন ভক্তর বাড়িতে পৌঁছেছেন।

শ্রীহনুমানজীর বিভীষণের সঙ্গে সাক্ষাতের ঘটনাক্রম এইজন্য উম্লেখ করছি কারণ তাঁদের কথাবার্তার মধ্যে শ্রীহনুমানজীর বিভীষণকে কোনো ‘মস্ত্র’ দেওয়ার প্রসঙ্গ আসেনি। অথচ চৌপাঈতে উল্লেখ আছে যে, শ্রীহনুমানজীর দেওয়া ‘মন্ত্র’ বিভীষণ মান্য করেছিলেন। সমসু রামায়ণের কোথাও শ্রীহনুমানজীর বিধিবদ্ধভাবে দেওয়া ‘মন্ত্র-দীক্ষার’ কোনো উল্লেখ নেই। তাহলে গোস্বামী তুলসীদাসজী কোন মন্ত্র দেওয়ার কথা বলছেন ?

শ্রীহনুমানজীর দর্শন ও পরিচয় পেয়ে একজন সত্যিকারের ভক্তের মতো বিভীষণ তাঁর মনের বেদনা ও দুর্ভাগ্যের কথা তাঁকে জানালেন। রাক্ষসকুলে তাঁর জন্ম, লঙ্কায় চতুর্দিকের আসুরিক শক্তির মধ্যে তাঁর বাস, অনুকূল পরিস্থিতির অভাবে তাঁর পর্যাপু আধ্যাছ্মিক বিকাশ না হওয়া এবং তার কারণে প্রভু শ্রীরামের কৃপালাভ থেকে বঞ্চিত হওয়া প্রভৃতি কথা বলে তিনি তাঁর মনের বেদনা ঢাঁর কাছে প্রকাশ করলেন।

শ্রীহনুমানজী তাঁর অপূর্ব বাক্যশৈলীর প্রয়োগে শ্রীবিভীষণকে আশ্বস্ত করলেন যে কৃপাসিক্ধু শ্রীরাম তাঁর ভক্তদের সদইই করুণা করেন। শ্রীহনুমানজী তাঁর

নিজের উদাহরণ দিয়ে বোঝালেন যে তাঁর মতো একজন সদা চঞ্চল বানরও তাঁর কৃপা ও করুণা লাভ থেকে বধ্চিত হয়নি। একথা সত্য যে বিভীষণের প্রভু শ্রীরামের প্রতি প্রেম ছিল অনन, কিস্তু চাঁর ভক্তি নিষ্्্রিয় ছিল। যখন শ্রীহনুমানজী মাতা সীতার বিষয়ে জানতে চাইলেন, তখন বিভীষণ তাঁকে জানালেন যে, সীতা অশোক বাটীকায় রাক্ষসী দ্বারা বেষ্টিত হয়ে পরম দুঃ: দিন অতিবাহিত করছেন। একথা শুনে শ্রীহনুমানজী মাতা সীতার থোঁজ পাওয়ায় তাঁর এখানে আগমনের সার্থকতার কথা ভেবে প্রসন্ন হলেন, কিন্তু চাঁর মন বিষাদময় হয়ে উঠলো দুটো কারণে:

(এক) বিভীষণ প্রভু শ্রীরামের ভক্ত হওয়া সন্তেত একবারের জন্যও সীতার সঙ্গে দেখা করে তাঁকে এই দুঃসহ অবস্থায় মানসিক সাত্ত্বনা দেবার চেষ্টা করেননি ;

(দুই) ভ্রাতা লঙ্কেশ রাবণকে তার কুকীর্তি ও নীতিবিরুদ্ধ কাজের জন্য তাকে তিরস্কার করা বা যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা পর্যন্ত করেননি। প্রশ্ন উঠডে পারে বিভীষণ তাঁর ইষ্টদেবের পত্নী, যিনি কিনা তাঁর পরম পূজনীয়া, তাঁর দুঃখ লাঘবের কোলো চেষ্টাই কেন করলেন না? লঙ্কেশ রাবণ ভ্রাতা বিভীষণকে অত্যন্ত স্নেহ করতেন এবং বিভিন্ন সময়ে তাঁর সুপরামর্শ নিতেন। ভ্রাতা বিভীষণও তাঁর জ্যেষ্ঠর অত্যন্ত অনুগত ছিলেন। তা হলে ?

আসলে ভগবদ্-ভক্ত তথা সাধকদের মধ্যে একটা বড় অংশ নিজের ঘর অথবা মন্দিরের চার দেওয়ালের মধ্যে সংকুচিত মনোবৃত্তিতে ইষ্টস্বরূপের আরাধনায় রত থাকেন, কিস্তু ধর্মের গ্লানি বা সমাজের ধর্মের শোষণের ঘটনা তাঁরা দেখেও দেখেন না বা নিজেদের নিয়েই তাঁরা ব্যস্ত থাকতে ভালবাসেন।

শ্রীহনুমানজীর সাক্ষাৎ সর্বদাই অমোঘ হয়। বিভীযণকে মার্গদর্শন করাতে তিনি বোঝালেন যে, কোলো নীচ বা আসুরিক কুলে জন্ম হলেই তার আধ্যাত্মিক বিকাশ হবে না এমন নয়। (ভক্ত প্রহুদা, রাক্ষসরাজ বৃত্তাসুর এঁরা এর জূলত্ত উদাহরণ)।

নিষ্ঠাবান সাধকের সাত্ত্বিক পুরুযার্থের কারণে প্রভু শ্রীরাম তাঁর (সাধকের) সাক্ষাৎ জ্ঞানী এবং সদ্গুরুর সঙ্গ করান। এই রকম সদ্গুরু অথবা মহাপুরুষের উপর পূর্ণ শ্রদ্ধা রেখে তাঁর মার্গদর্শন এবং আদেশ অক্ষরে অক্ষরে পালন করলে সময়ের সাথে সাথে সব রকম জিজ্ঞাসা ও সংশয় দূর হয় এবং ইট্টে ধ্যান কেন্দ্রীভূত হয়। আর তখন সংসারের সব বিপরীত পরিস্থিতিতে

সত্যকে আঁকড়ে থাকার হিম্মত এসে যায়। তপস্যার ভূমি তখন দৃঢ় হয় যার দ্বারা সাধক বাহ্য জগতের বিবাদ এবং অন্তঃকরণের বিকার থেকে মুক্ত হয় এবং আখ্ম-সাক্ষাৎকারের চরম অবস্থায় পোঁছোয়।

শ্রীহনুমানজীর মার্গদর্শনের পর বিভীষণের পরম তত্ত্বের জ্ঞান এবং আধ্যাত্ম যাত্রা গতি লাভ করলো। বিভীষণ শ্রীহনুমানজীকে কথা দিলেন যে, দাদাকে তিনি মাতা সীতাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বলবেন এবং এই কাজে কোনো বিলম্ব হবে না। বিভীষণ তাঁর কথা রেখেছিলেন এবং এই কাজে দাদার বারংবার পদাঘাতও তাঁকে তাঁর কাজ থেকে টলাতে পারেনি। শেষ পর্যন্ত দাদার কাছে বিতাড়িত হয়ে এই অধর্ম ও বিনাশের রাজ্য লঙ্কা ছাড়তে এক মুহূর্তও বিলম্ব করেনनি। তাই শ্রীহনুমানজীর সঙ্গে তাঁর সাক্ষাৎ তাঁর জন্য কোলো সদ্গুরুর সঙ্গ থেকে কম ছিল না।

প্রশ্ন এখনও থেকে যায় যে, শ্রীহনুমানজী বিভীষণকে কোন মন্ত্র দেন এবং কখন? বিভিন্ন রামায়ণ ঘাটলে দেখা যায় যে, শ্রীহনুমানজী কোনো বিধিবদ্ধ মন্ত্র বিভীষণকে দেননি কিল্তু শ্রীহনুমানজী যখন লঙ্কেশ রাবণকে তাঁর রাজদরবারে মাতা সীতাকে ফিরিয়ে দিয়ে প্রভু শ্রীরামের চরণের স্মরণ নিয়ে নিষ্কন্টক রাজ্যভোগের কথা বলেছিলেন, সেই অমূল্য পরামর্শ বিভীষণ মন্ত্রের রূপে অক্ষরে অক্ষরে গ্রহণ করেছিলেন।

শ্রীহনুমানজী লঙ্কেশ রাবণের রাজসভায় অত্যন্ত নির্ভীকভাবে যখন রাবণকে বুঝিয়ে বললেন,“রাম চরণ পঙ্কজ উর ধরহ। লঙ্কা অচল রাজু তুমহ করহু।।” (রা:চ:মা:), তখন রাবণ শ্রীহনুমানজীকে ‘জ্ঞনী গুরু’ বলে বিদ্রপ করে তাঁর এই পরামর্শ স্বীকার করলেন না, কিস্তু তাঁর এই কথা বিভীষণের চিন্তাধারায় আমূল পরিবর্ডন আনলো। এই কথাগুলি মন্ত্রের মতো ঢাঁর হৃদয়ে শক্তি সঞ্ণার করে তাঁর নিষ্ক্রিয়ভাবকে মুহূর্তে কাটিয়ে দিলো।

তিনি বুঝলেন প্রভু শ্রীরামের চরণরজ প্রাপ্ত করতে হলে শুধু শ্রদ্ধা ও বিধিবদ্ধ পূজাই যথেষ্ট নয়, তাঁর নাম, স্মরণ-মনন করাই যথেষ্ট নয়, প্রভুর অসমাপ্ত কাজে যোগদান ও সাধ্যমত সহযোগ করাও জরুরি। ঈশ্বরপ্রেম সাধককে নির্ভীক করে কারণ সে দেহাখবোধের উর্ধে উঠে যায় এবং সত্যের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজেকে সঙ্কল্পবদ্ধ করে। আর এইসব হলে তখন সে ভগবদ্ সান্নিষ্যের যোগ্য হয়। তাই বিভীষণ প্রভু শ্রীরামের শরণাগত হওয়ার শুষু যোগ্যই হলেন না, প্রভু

Hanuman Chalisa Chaupai 16 Meaning in Bengali

Hanuman Chalisa Chaupai 16 Meaning in Bengali

Devotees organize Shree Hanuman Chalisa Satsangs to collectively chant this sacred hymn.

Hanuman Chalisa Chaupai 16 in Bengali with Meaning & Analysis

তুম উপকার সুগ্রীবহি কীন্হা।
রাম মিলায় রাজপদ দীনহা।

সারানুবাদঃ আপনি বানররাজ সুগ্রীবকে অনুগ্রহ করলেন। ফলে প্রভু শ্রীরামের সাথে মিলন হলো এবং ঢাঁকে রাজ সিংহাসন পাইয়ে দিলেন।

ব্যাখ্যা : শ্রীহনুমানজীর শিক্ষাগুরু আদিত্যদেব অর্থাৎ সূর্যদেব। শিক্ষান্তে শীরনুমানজীকে সূর্যদেব মার্গদর্শন করিয়ে অনেক কথার মধ্যে একথাও বললেন যে, “’হে প্রিয় হনুমান, তোমার শিক্ষা শেষ হয়েছে। আমি চাইব, তুমি কিষ্কিষ্ধার যুবরাজ সুগ্রীবকে সবরকমের অনুগ্রহ প্রদর্শন করবে এবং তার ইচ্ছাকে সম্মান করবে।” সূর্যদেবের মানসপুত্র ও আশীর্বাদধন্য হলেন কিষ্কিন্ধার মহাবলী বানররাজ বালীর ভাই যুবরাজ সুগ্রীব।

শিক্ষাত্তে শ্রীহনুমানজী যুবরাজ পদে অধিষ্ঠিত হলেও (শ্রীহনুমানজীর ইচ্ছার বিরুদ্ধে সুমেরু পর্বতের যে অংশের রাজা ছিলেন পিতা কেশরী, সেই রাজ্যের যুবরাজ করে দিলেন। মাতা অঞ্জনার ইচ্ছাও তাই ছিল) পিতা ও মাতাকে বুঝিয়ে মহাবলশালী বালীর রাজদরবারে সুগ্রীবের সাথে অবস্থান করেছিলেন।

পরে ঘটনা পরম্পরায় যখন ভ্রাতা বালী সুগ্রীবকে রাজ্য থেকে তাড়িয়ে দেয়, তাকে মারবার জন্য বদ্ধপরিকর হলেন, তখন সুগ্রীব ও তার অনুচরদের সাথে শ্রীহনুমানজী প্রথমে মহাঋষি মাতঙ্গের আশ্রমে ও পরে ঋষি মাতঙ্গের পরামর্শে ঋষ্যমুক পর্বতের শীর্ষে বাস করতে লাগলেন। যুবরাজ সুগ্রীবের উপর – শীহনুমানজীর অনুগ্রহ এক দৃষ্টান্তস্বরূপ। কয়েকটি তার মধ্যে উল্লেখযোগ্য:

(এক) যুবরাজ সুগ্রীবের ঘোর বিপদের দিনে শ্রীহনুমানজী তার সঙ্গই ওধু দেননি, তাকে একজন সদ্গুরু বা সন্ত যেমন সদা উপকারের জন্য তৎপর থাকেন, তেমনই এর মার্গদর্শন করিয়েছেন।

(দুই) মহাবলশালী বালী যখন যুবরাজ সুগ্রীবের স্ত্রী রুমাকে আটকে রেখে সুগ্রীবের প্রাণনাশের চেষ্টায় চতুর্দিকে তার খোঁজ করছেন, তখন শ্রীহনুমানজী তাকে রস্ষনর উপায় বার করার জন্য সচেচ্ট হয়ে তাকে মহাঋযি মাতঙ্গের আশ্রমে আনলেন। শ্রীহনুমানজী জানতেন যে ঋযিবরের অভিশাপে মহাবলী বালী তাঁর আশ্রমে পদার্পণ করলে তার তৎক্ষণাৎ মৃত্যু হবে।

(তিন) সদা মৃত্যুভয়ে ভীত সুগীবকে তিনি তাঁর নিজের বল ভ শোর্যের কাহিনী শুনিয়ে সদা আশ্বস্ত করতেন।

(চার) পরব্রঞ্ম ভগবান রামের সঙ্গে শ্রীসুগ্রীবের তিনি শধু মৈত্রীই করাননি, তাঁদের এই দিব্য-ঐক্য অনেক অঘটন ঘটিয়েছিলো, যা কিনা ভগবান শীরামের স্বাভাবিক কৃপাস্বরূপ। মহাবলশালী বালী নিহত হলেন এবং -্রীসুগ্রীব কিষ্কিন্ধার সিংহাসনে আরোহণ করলেন।

স্বয়ং ঈশ্বর সাথে থাকলে আর আপনার কি চাই? এক প্রকৃত সদ্গুরুই সাধককে পরব্রস্মের সাথে মেলাতে পারেন এবং সনাতন অদ্বৈতের অনুভব করাতে পারেন। শ্রীসুগ্রীব প্রভুর কৃপায় মৃত্যুভয় রহিত হলেন এবং তার স্বভাব আন্তরিক শান্তি এবং অচল প্রতিষ্ঠা প্রাপ্ত হলো।

Hanuman Chalisa Chaupai 15 Meaning in Bengali

Hanuman Chalisa Chaupai 15 Meaning in Bengali

The Hanuman Chalisa Lyrics in English is often accompanied by bhajans and kirtans in temples.

Hanuman Chalisa Chaupai 15 in Bengali with Meaning & Analysis

যম কুবের দিগপাল জহাঁ তে।
কবি কোবিদ কহি সকে কহাঁ তে।।

সারানুবাদ : যম, কুবের ও দিকপতিগণ যখন আপনার যশোকীর্তির বর্ণনার শেষ করতে পারেন না, তখন কবি অথবা বিদ্বান কিভাবে আপনার বর্ণনার প্রতি সুবিচার করবেন?

ব্যাখ্যা : শ্রীহনুমানজী ভগবান শংকরের অবতার। তিনি একাদশ রুদ্র অবতার। তাঁর চরিত্র পরাক্রম, ভক্তি, সৎকর্ম, জ্ঞান ও নম্রতাতে এতটইই পরিপূর্ণ যে দেবতা আদি যথা, কুবের ও দিকপতিগণ তাঁর সম্পূর্ণ যশোকীর্তনে অসমর্থ। যেখানে দেবতাদের এই অবস্থা, সেখানে কবি বা বিদ্বানের সামর্থ্য কত্তটুকু!

গোস্বামী তুলসীদাসজী শ্রীহনুমানজীর অপার মহিমার বর্ণনায় নিজের অসমর্থতার বিনয়পূর্বক জ্ঞাপন করছেন। বস্তুতঃ, ভগবান শিবের অবতারের যশোগান কখনই শব্দ, বাক্য বা বচন দ্বারা বাঁধা যায় না।

এ প্রসঙ্গে গঙ্ধর্বরাজ পুষ্পদত্তের সেই বিখ্যাত উক্তিটির উল্লেখ না করে পারলাম না। ভগবান শিবের মহিমা বর্ণনায় অসমর্থ গন্ধর্বরাজ তাঁর বিখ্যাত ‘শিবমহিম্ন’ স্তোত্র-এ বলছেন-
“হে ঈশ! যদি পর্বতসমান কালি হয়, সমুদ্রের সমান দোয়াত হয়, যদি কল্পবৃক্ষের শাখা থেকে কলম তৈরি হয়, পৃথিবী যদি কাগজ হয় এবং স্বয়ং

দেবী সরস্বতী यদি তাঁর জীবন পর্যন্ত আপনার মহিমা কীর্তন করেন, তাহলেও আপনার মহিমার বর্ণনা কখনও সম্পূর্ণ হবে না।” তাই তাঁর একাদশ অবতারের মহিমার বর্ণনা কখনও সম্পূর্ণ হবে না, তা সে দেবতাদের দ্বারাই হোক অথবা কবি বা বিদ্বানের দ্বারা।